কোভিডকে হারিয়ে রেড রোডে স্বাধীনতার কুচকাওয়াজ, নাচলেন মুখ্যমন্ত্রী

কোভিডকে হারিয়ে, লকডাউনকে পিছনে ফেলে ফের কলকাতার রেড রোডে ফিরে এল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান। ফিরলেন আমজনতা, ফিরল পড়ুয়ারাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার হীরকজয়ন্তী বর্ষ। আজ তার শুভসূচনা। কেননা আজ ১৫ আগস্ট(15th August), দেশের ৭৫তম স্বাধীনতা দিবস(Independence Day)। কোভিডকে হারিয়ে, লকডাউনকে পিছনে ফেলে ফের কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) ফিরে এল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান। ফিরলেন আমজনতা, ফিরল পড়ুয়ারাও। পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ১৫ আগস্টে রেড রোডে কুচকাওয়াজের প্রবর্তন করেন। কোভিডের জন্য গত দুই বছর সেই অনুষ্ঠান নিয়মরক্ষার জন্য আয়োজন করা হয়েছিল ছোট করে। এবারে সেই অনুষ্ঠান কিন্তু আগের চেহারাতেই ফিরিয়ে আনা হয়েছে। আর সেই অনুষ্ঠানে বাড়তি পাওয়া হয়ে দাঁড়ালো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা মেলানো আদিবাসী নৃত্যের সঙ্গে তাও রেড রোডের ওপরে।

সোমবার সকালে ১০টার একটু আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পতাকা উত্তোলনের আগে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। পতাকা উত্তোলন হয় জাতীয় সঙ্গীতের পরে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই কলকাতা ও রাজ্য পুলিশের ১২জন আধিকারিককে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল প্রদান করা হয়। তারপরই মুখ্যমন্ত্রীকে সেলামী দেন কলকাতা ও রাজ্য পুলিশের বাহিনী। সেখানে যোগ দিয়েছিল পুলিশ ব্যান্ড ও মহিলাদের উইনার্স বাহিনীও। এরপরেই কলকাতার দুর্গাপুজোর ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্যের স্বরূপ ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তারপরেই রাজ্য সরকারের এক একটি দফতর রাজ্যের এক একটি আর্থসামাজিক প্রকল্প তুলে ধরে নানা ট্যাবলোর মাধ্যমে। সেখানে এইবছর ঠাঁই পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী, কৃষকবন্ধু, ঐক্যশ্রীর মতো প্রকল্প।

এরপরেই স্কুলের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান শুরু হয়। শেষের দিকে ছিল রাজ্যের নানা প্রান্তের আঞ্চলিক নৃত্য ও সাংস্কৃতিক রীতি তুলে ধরার পালা। সেখানেই জঙ্গলমহলের নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলাতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেজ থেকে নেমে এসে মুখ্যমন্ত্রী রেডরোডের ওপরেই পা মেলান আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে। মুহুর্তের মধ্যে মিডিয়ার পাশাপাশি উপস্থিত অতিথিবর্গ, আমলা, আমজনতা সকলের নজর কেড়ে নেন বাংলার অগ্নিকন্যা।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র