‘সীতা’র কাণ্ড! স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে পাক-প্রধানমন্ত্রীকে ট্যাগ

যা নিয়ে নেটিজেনদের হাসি-ঠাট্টা শুরু হয়েছে। তিনি আজ ভারতীয় পতাকা হাতে নিয়ে ছবি তুললেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি সাদা বর্ণের কুর্তি-পাজামাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! স্বাধীনতা দিবসের পোস্ট করে তা ভারতের প্রধানমন্ত্রীকে ট্যাগ না করে শোনা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে বসলেন ‘রামায়ণ’ খ্যাত অভিনেত্রী দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia Topiwala)। যা নিয়ে রীতিমতো তুলকালাম পড়ে গিয়েছে এখন নেটপাড়ায়। আজ ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস, ৭৫ পেরিয়ে ৭৬ বর্ষে পড়ল ভারতবর্ষ। সকাল থেকেই সকলেই স্বাধীনতা দিবস উদযাপনে মাতলেন। দেশের আমজনতা থেকে সেলিব্রিটি সবাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ভক্তদের।

‘আজাদি কা মহোৎসব’ উপলক্ষ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে ‘হর ঘর তিরাঙ্গা’ প্রতিস্থাপন করছেন আমজনতা থেকে সেলিব্রিটি সবাই। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন ‘রামায়ণ’ খ্যাত অভিনেত্রী দীপিকা চিখলিয়াও এক হাতে ভারতীয় পতাকা নিয়ে একটি ছবি পোস্ট করে সকল ভারতীয়দের শুভেচ্ছা জানালেন। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, এরপরই তিনি ভুল করে বসলেন। তিনি তাঁর ছবি টুইটারে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রীকে না ট্যাগ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ট্যাগিয়ে বসলেন। যা নিয়ে নেটিজেনদের হাসি-ঠাট্টা শুরু হয়েছে। তিনি আজ ভারতীয় পতাকা হাতে নিয়ে ছবি তুললেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটি সাদা বর্ণের কুর্তি-পাজামাতে। এই ছবিটি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘৭৫ তম স্বতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা।’

 

কিন্তু তিনি ভুল করে নরেন্দ্র মোদির জায়গায় পাকিস্তানি পিএম কে ট্যাগ করে দিয়েছেন। নেটপাড়ায় তাঁর এই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকা ভুল হয়ে গিয়েছে বলে ক্ষমাও চেয়ে নিয়েছেন।

 

কিন্তু যা একবার ভাইরাল হয়ে যায়, তা কি আর ফেরত হাসে। স্বাভাবিকভাবেই নেটপাড়ায় দীপিকার এই ছবি নিয়ে শুরু হয়েছে চরম ট্রোলিং।

 

অনেকেই তাঁর এই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ইনি কোথা থেকে এসেছেন। আরো একজন লিখেছেন, ‘রিল্যাক্স করো বন্ধুরা, পাক…পাকিস্তানেও ভারত নামে একটি শহর আছে।’

 

এক ব্যবহারকারীকে রামায়ণে অভিনেত্রীর একটি ছবি শেয়ার করেছেন। ‘রামায়ণ’ সীতার ভূমিকায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন দীপিকা।

 

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত