স্বাধীনতা দিবসেই সুখবর, সরকারি কর্মচারিদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দিল রাজ্য সরকার

চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির দিনেই মিলল সুখবর। সরকারি কর্মচারিদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ( Gujarat CM) ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel)। সোমবার জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানেই সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার ঘোষণা করেন তিনি। ওই ঘোষণার ফলে রাজ্যের ১০ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এমন ঘোষণা করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ( Gujarat CM)।

এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুজরাতের মুখ্যমন্ত্রী ( Gujarat CM) ঘোষণা করেন, রাজ্যের সরকারি কর্মচারিদের আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যের ৯ লক্ষ ৮৩ হাজার সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা এর ফলে উপকৃত হবেন। অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকারের ১৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষেই সরকারি কর্মচারিদের এই উপহার দেওয়া হচ্ছে।

সরকারি কর্মচারিদের বাড়তি মহার্ঘ ভাতা ঘোষণা করার পাশাপাশি এদিন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel) ।  তিনি জানান, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (National Food Security Act) আওতায় থাকা গ্রাহকদের জন্য বেশ কিছু বাড়তি সুবিধা দেওয়া হবে। রাজ্যের ২৫০টি তালুকের অন্তর্গত ৭১ লাখ এনএফএসএ কার্ডধারীদের ভর্তুকিযুক্ত এক কিলোগ্রাম করে ডাল দেওয়া হবে। বর্তমানে পিছিয়ে পড়া থাকা এলাকার বাসিন্দারাই ওই সুবিধা পেয়ে থাকেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!