চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার ছাগল সহ ইমরান খানের মোট সম্পত্তি ৩২ কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দীর্ঘদিন চুটিয়ে ক্রিকেট খেলেছেন। প্রচুর অর্থও রোজগার করেছেন। চার বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন। এবার সামনে এল ইমরান খানের (Imran Khan) সম্পত্তির খতিয়ান। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় প্রাক্তন প্রধানমন্ত্রী (Former prime minister and PTI Chairman ) জানিয়েছেন, জমি-বাড়ি ও নগদ মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকার সামান্য বেশি। ওই সম্পত্তির মধ্যে রয়েছে চারটি ছাগলও। যার মূল্য মাত্র ৫০ হাজার টাকা।

আসন্ন উপনির্বাচনে ফয়সালাবাদ সহ মোট নয়টি আসনে পাকিস্তান তেহরিকে ইনসাফের হয়ে লড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশের নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে নিজের ও স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) সম্পত্তির হিসেব দিয়েছেন। তাতে ইমরান জানিয়েছেন, উত্তরাধিকার সূত্রে ভাক্কর জেলায় দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমি রয়েছে। ইসলামাবাদে (Constitution Avenue in Islamabad) তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে। যেখান থেকে তিনি ১৪ লক্ষ টাকা ভাড়া পান। এই মুহূর্তে হাতে নগদ রয়েছে এক কোটি ১১ লক্ষ টাকার বেশি। এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।

স্ত্রীর সম্পদের হিসেব দিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির (Bushra Bibi) নামে ৮৭.২৫ একর জমি রয়েছে। তাছাড়া বানিগালায় স্ত্রীর একটি বাড়ি রয়েছে। তবে তাঁর এবং স্ত্রী বুশরা বিবির (Bushra Bibi) কোনও গয়না নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ