বিশ্বের দ্বিতীয় দূষিত শহর কলকাতা, দাবি রিপোর্টে

দূষণের নিরিখে তালিকাভুক্ত শহরগুলির মধ্যে বিশ্বে একেবারে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় একেবারে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল তিলোত্তমা কলকাতা। দূষণের নিরিখে তালিকাভুক্ত শহরগুলির মধ্যে বিশ্বে একেবারে প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। আর দিল্লির পরেই কলকাতার অবস্থান। হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অফ গ্লোবাল এয়ার-এর একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে।

শুধু দিল্লি আর কলকাতা নয়, ভারতের আরও একটি শহর বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছে। গড় বার্ষিক দূষণের প্রেক্ষিতে তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে দেশের রাজধানী শহর দিল্লি। আর কলকাতা সেই তালিকায় রয়েছে দিল্লির ঠিক পরেই। দেশের বাণিজ্যনগরী মুম্বই শহর রয়েছে দূষিত শহরগুলির তালিকায় ১৪ তম স্থানে। পাশাপাশি পড়শি দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা শহর রয়েছে এই তালিকায় ৫ নম্বরে। পাকিস্তানের করাচি শহর রয়েছে ৮ নম্বরে।

হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অফ গ্লোবাল এয়ার-এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বাতাসে দূষণের জেরে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চিনের বেজিংয়ে। চিনের এই রাজধানী শহরে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে ১২৪ জন বায়ুদূষণের জেরে প্রাণ হারান। প্রসঙ্গত বিশ্বের সেরা দূষিত শহরের তালিকায় প্রথম ২০টির মধ্যে পাঁচটি শহর চিনের। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলিকে খুঁজে বের করতে মোট ৭ হাজার শহরে সমীক্ষা করা হয়েছিল। এরপর তার মধ্যে থেকে শেষ পর্যন্ত ১০৩টি শহরকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়। হেলথ এফেক্ট ইনস্টিটিউটের স্টেট অফ গ্লোবাল এয়ার-এর ওই রিপোর্টে বিশ্বের প্রথম দূষিত ১০টি শহর হিসেবে বলা হয়েছে যথাক্রমে, দিল্লি, কলকাতা, কানো (নাইজেরিয়া), লিমা (পেরু), ঢাকা (বাংলাদেশ), জাকার্তা (ইন্দোনেশিয়া), লাগোস (নাইজেরিয়া), করাচি (পাকিস্তান), বেজিং (চিন), আকরা (ঘানা)।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা