গুলজারের ৮৮ তম জন্মদিনে দেখে নিন তাঁর বলিউডের সেরা কিছু কাজ….

বিশেষ করে, 'বান্টি অউর বাবলি' চলচ্চিত্রের মাইলস্টোন সৃষ্টিকারী গান 'কাজরা রে কাজরা' গানটি এখনও বলিউডের চমকপ্রদ আইটেম গানের মধ্যে একটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তী গীতিকার তথা কবি, লেখক ও পরিচালক গুলজার (GULZAR) আজ অর্থাৎ বৃহস্পতিবার ৮৮ বছরে পদার্পণ করলেন। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব করে চলেছেন দেশবাসীর হৃদয়ে। সৌজন্যে তাঁর সৃষ্টি একাধিক গান। তাঁর রচিত গানের লেখায় সবসময় ঠাঁই পেয়েছে মানুষের আবেগ। শুধু তাই নয়, বলিউডের একাধিক আইটেম গান তাঁর হাতে সৃষ্টি। বিশেষ করে, ‘বান্টি অউর বাবলি’ চলচ্চিত্রের মাইলস্টোন সৃষ্টিকারী গান ‘কাজরা রে কাজরা’ গানটি এখনও বলিউডের চমকপ্রদ আইটেম গানের মধ্যে একটি। শাদ আলী পরিচালিত, কাজরা রে-তে অমিতাভ, অভিষেক বচ্চন এবং অভিষেকের স্ত্রী ঐশ্বর্যের অসাধারণ পারফরম্যান্স এখনও ‘দিল কি ধরকন’ বাড়িয়ে দেয় দর্শকদের। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। হ্যাঁ এই গানটির সৃষ্টিকর্তা ছিলেন গুলজার।

 

বহু-হাইফেনেটেড শিল্পী, গুলজার, জাতিকে বিপুল নতুন নতুন শব্দভাণ্ডারের সঙ্গে পরিচয় করিয়েছেন। তিনি ‘মেরা গোরা রং লেই লে’ (বন্দিনী, 1963) দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। তাঁর সৃষ্টি তাঁকে এনে দেয় একের পর এক অনন্য সম্মান। তিনি পদ্মভূষন, দাদাসাহেব ফালকে পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এমনকি তিনি ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নিয়ারে ‘জয় হো’ গানটির জন্যে একটি গ্র্যামি পুরস্কারের পাশাপাশি অস্কার জিতেছিলেন। গুলজারের সৃষ্টি জয় হো গানটির জন্যে, গুলজার পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২১ টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এছাড়াও তাঁর সৃষ্টি উল্লেখযোগ্য বলিউড গান গুলির মধ্যে রয়েছে, তু, অশোকা, ফিজা, আকস, লীলা, ফিলহাল, সাথিয়া, মকবুল, পিঞ্জর, রেইনকোট, পহেলি, গুরু, ওমকারা, যুবরাজ, ফিরাক, কামিনে, ইশকিয়া, বীর, হায়দার, দৃষ্টিম এবং কিল দিল।

 

এছাড়াও সত্তরের দশকে গুলজারের সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য গানগুলি হল, তুজসে নারাজ না জিন্দেগি, তেরে বিনা জিন্দেগি সে কোই ইত্যাদি। যে আইকনিক গানগুলি তৎকালীন হিন্দি সিনেমার চেহারা বদলে দিয়েছিল। এমনকি বর্তমান যুগেও একইভাবে এই গানগুলির জনপ্রিয়তা মানুষের মধ্যে বর্তমান। আজ গুলজারের জন্মদিন উপলক্ষ্যে, বলিউডের জনপ্রিয় গায়ক পাপন একটি বিশেষ চমক দিলেন। তিনি গুলজারকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর গাওয়া একটি নতুন ট্র্যাক ‘কাহানি কোয়ি’ প্রকাশ্যে আনলেন। ট্র্যাকটিতে গেয়েছেন এবং রচনা-প্রযোজনা করেছেন পাপন নিজে, আর এই গানটি লিখেছেন গুলজার নিজেই। ভিডিও প্রকাশের পাশাপাশি, পাপন গুলজারের উদ্দেশ্যে লিখেছেন, “এমন একটি গান উপস্থাপন করছি যা আমার হৃদয়ের খুব কাছের, আর যে ব্যক্তিকে এই গানটি উৎসর্গ করছি, তিনি আমাদের প্রজন্মের প্রত্যেকের জন্য বিপুল অনুপ্রেরণা। শুভ জন্মদিন গুলজার সাব, আপনার কথা দিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ। সবসময় সুস্বাস্থ্য এবং শান্তিতে থাকুন।”

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত