Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃত্যুফাঁদ কলকাতার লাইটপোস্ট, নেপথ্যে আর্থিং

শহরজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ৩ লক্ষ লাইটপোস্টের মধ্যে ৬০ হাজার লাইটপোস্টে হয় আর্থিং নেই নাহয় তা নষ্ট হয়ে গিয়েছে। কার্যত মৃত্যুফাঁদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা কলকাতা(Kolkata) শহরজুড়ে ছড়িয়ে আছে মৃত্যুফাঁদ। ছোঁয়া লাগলেই সাক্ষাৎ মৃত্যু। খাস কলকাতা পুরনিগমের(KMC) সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। শহরের ৬০ শতাংশ লাইটপোস্টে(Light Post) হয় আর্থিং নষ্ট হয়ে গিয়েছে নাহয় তা ছিলই না। শহরজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে ৩ লক্ষ লাইটপোস্টের মধ্যে দেড় লক্ষ লাইটপোস্টে এই সমীক্ষা(Survey) চালিয়ে দেখা গিয়েছে সেখানে ৬০ হাজার লাইটপোস্টে হয় আর্থিং(Earthing) নেই নাহয় তা নষ্ট হয়ে গিয়েছে। যার অর্থ সামান্য শর্টসার্কিট হলেই ঘটে যাতে পারে মৃত্যুর ঘটনা। এই সমীক্ষার রেজাল্ট সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। শহরজুড়ে যত লাইটপোস্ট রয়েছে তা সে ত্রিফলা হোক কী একফলা সব পরীক্ষা করে দেখে সেখানে নতুন করে আর্থিং করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সাম্প্রতিককালে কলকাতায় তড়িতাহত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুর দূত হিসেবে সামনে এসেছে বিদ্যুতের খুঁটি। হরিদেবপুর, রাজাবাজার, ট্যাংরা— তিনটি জায়গাতেই একই ঘটনার সাক্ষী থেকেছে এই শহর। হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার পর গাফিলতির অভিযোগে পুরনিগমের আলোক বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়। আরও তিন শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত চলছে। তদন্তে দেখা গিয়েছিল, সেই লাইটপোস্টে আর্থিং ছিল না। কোথাও কোথাও আবার হুকিংয়ের প্রমাণও মিলেছে। একের পর এক ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ে পুর প্রশাসনের। এরপরই পুরনিগমের আলোক বিভাগ তড়িঘড়ি সমীক্ষায় নামে। শহরে সাড়ে ৩ লক্ষ বিদ্যুতের খুঁটির মধ্যে গত মাস খানেকের মধ্যে দেড় লক্ষ খুঁটির সমীক্ষা করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, প্রায় ৬০ হাজার লাইটপোস্টে আর্থিং হয় ছিল না, না হয় আগের আর্থিং নষ্ট হয়ে গিয়েছে। নজরে আসামাত্র সেই সব বাতিস্তম্ভে আর্থিংয়ের ব্যবস্থা করেছেন আলোক বিভাগের কর্মীরা।

হরিদেবপুরের ঘটনার পরে পরেই সিইএসসি এবং কলকাতা পুরনিগমকে নিয়ে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেদিনই তিনি কলকাতা পুরনিগম ও সিইএসসিকে সাফ জানিয়ে দেন, শহরের সমস্ত লাইটপোস্টের আর্থিং ব্যবস্থা দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। নাগরিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। এরপরই তড়িঘড়ি কাজে নামে পুরনিগম। এখনও পর্যন্ত রাজাবাজার, মৌলালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, হরিদেবপুর, টালিগঞ্জ, আলিপুর, নিউ আলিপুর, প্রিন্স আনোয়ার শাহ, ঢাকুরিয়া, যাদবপুর সহ বিভিন্ন জায়গায় এই কাজ হয়েছে। পুজোর আগেই এই কাজ শেষ হয়ে যাবে।  

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের