নিজের সফলতার রহস্য ফাঁস করলেন রাজপাল যাদব

আমার চরিত্রটি বাচ্চাদের, প্রাপ্তবয়স্কদের এবং বয়স্কদের সবাই উপভোগ করে। এমনকি প্রথম ভুল ভুলাইয়া-তেও আমি মাত্র ৩-৪টি দৃশ্য পেয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সারির কমেডিয়ান হিসেবে প্রথমেই নাম যায় অভিনেতা রাজপাল যাদবের। ছবিতে তাঁর দুর্দান্ত কৌতুক অভিনয় সেই ছবিটির অন্যতম প্রাণশক্তি। বলিউডের অন্যতম সফল অভিনেতা রাজপাল, বেশিরভাগ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেই খ্যাতি অর্জন করেছিলেন। বলিউডে প্রায় ২৫ বছর পার করেছেন তিনি। তবে কেরিয়ারের প্রথমদিকে, তিনি সীমিত সময়ের জন্যে ছবিতে মুখ দেখানোর সুযোগ পেতেন।

তবুও তিনি কিন্তু কখনই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেননি।রাজপাল যাদবকে শেষ দেখা গিয়েছিল রুবিনা ডিলাইকের সঙ্গে Half-চলচ্চিত্রে। যেখানে তিনি শিবা নামের একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছিলেন। চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বইতে পাড়ি দিয়েছিলেন রাজপাল। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে চলচ্চিত্রের অন্যতম হাইলাইট হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, প্রধান অভিনেতা না হওয়া সত্ত্বেও তিনি কখনই ছবিতে সহ-ভূমিকা নেওয়ার বিষয়ে শঙ্কা বোধ করেননি।

রাজপাল ফিল্মফেয়ারকে বলেছেন, “প্রত্যেক অভিনেতারই স্বপ্ন থাকে প্রধান চরিত্রে অভিনয় করার, কিন্তু আমার একটা বদঅভ্যাস আছে। আমার ধারণা সবরকম ভূমিকার জন্য দরজা খুলে রাখা উচিত। যদি আমার ভূমিকা ছবিতে ৩-৪ টি দৃশ্যের হয়, তখন আমি এটিকে ২০-২০ ক্রিকেট ম্যাচ হিসাবে মনে করি। যেখানে আমি খেলার জন্য ৩ টি ওভার পাব। তবে আমার কাছে যে চরিত্র আসবে তাই আমি করব, যদি ‘লিড হ্যায় তো লিড হি করুঙ্গা’। এছাড়াও যদি এমন কোনও চরিত্রে অভিনয় করার সুযোগ পাই, যা আমাকে পরিচিতি দেবে বা হুক দেবে, আমি তা গ্রহণ করি। আমি মনে করি, আমি যদি সাপোর্টিং রোল না নিতাম, তাহলে ভুল ভুলাইয়া-তে ক্যারিকেচার-এর মতো একটা চরিত্র আমার কাছে আসত না। এবং আমি এটায় জনপ্রিয়তাও পেতাম না। আমার চরিত্রটি বাচ্চাদের, প্রাপ্তবয়স্কদের এবং বয়স্কদের সবাই উপভোগ করে। এমনকি প্রথম ভুল ভুলাইয়া-তেও আমি মাত্র ৩-৪টি দৃশ্য পেয়েছিলাম। কিন্তু সবাই এটাকে এত পছন্দ করেছে যে, আমি ভুল ভুলাইয়া ২ তেও সুযোগ পেয়ে গেছি। আমি এই চরিত্রটি চার্লি চ্যাপলিনকে উৎসর্গ করছি কারণ তারও একটি অনন্য আকর্ষণ ছিল।” তিনি ছবিটির জন্য দর্শক ও চলচ্চিত্র নির্মাতা আনিস বাজমিকে ধন্যবাদ জানান। তাকে পরবর্তী ছবি থাই ম্যাসেজ। ইমতিয়াজ আলী প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও, দিব্যেন্দু এবং বিভা চিব্বর। এটি 26 আগস্ট মুক্তি পাবে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত