ডুরান্ডের শুরুতেই হোঁচট, অখ্যাত রাজস্থানের কাছে হারল মোহনবাগান

দলের ছেলেদের হতশ্রী পারফরম্যান্স ও গোলের একাধিক সুযোগ নষ্ট করতে দেখে মাথা গরম করে ফেললেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড অভিযানের শুরুটা খুব একটা সুখকর হল না সবুজ-মেরুনের (ATK Mohun Bagan)। শনিবার রক্ষণের ভুলে দেশের অন্যতম প্রাচীন প্রতিযোগিতা ডুরান্ডের (Durand Cup 2022) প্রথম ম্যাচেই অখ্যাত রাজস্থানের কাছে ২-৩ গোলে হেরে গেল। দু’দুবার এগিয়ে থেকেও মাথা নিচু করেই মাঠ ছাড়তে হল আশিক-বুমোসদের। প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে গেল সবুজ-মেরুন (ATK Mohun Bagan) ব্রিগ্রেড।

ডুরান্ডের (Durand Cup 2022) প্রথম ম্যাচে অখ্যাত রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগানের (ATK Mohun Bagan) ছেলেরা। কিন্তু প্রথম থেকে তেমন ছন্দে ছিল না জুয়ান ফেরান্দোর (Juan Ferando) ছেলেরা। ধীর গতির খেলায় প্রথমার্ধ শেষের দিকে অবশ্য প্রথম গোল করে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আশিক কুরুনিয়ান মাঝমাঠে বল পেয়ে পাস দেন বুমোসকে। সেখান থেকে বুমোস আবার পাস ফেরত দেন বাঁ দিকে এগিয়ে যায় আশিককে। কেরলের ফুটবলারের পাস থেকে সবুজ-মেরুনকে এগিয়ে দেন কিয়ান নাসিরি। কিন্তু এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দু’মিনিট পরেই মোহনবাগানের জালে বল ঢোকান রাজস্থানের বিদেশি বেকতুর আমাঙ্গেলদিয়েভ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বুমোসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশিক। ৭৭ মিনিটে সমতা ফেরান লালরেমসাঙ্গা। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে  বক্সের মধ্যে সহজ পাস পেয়ে গোল করেন গিয়ামার নিকুম। সমতা ফেরানোর সুযোগ পায়নি মোহনবাগানের ছেলেরা। দলের ছেলেদের হতশ্রী পারফরম্যান্স ও গোলের একাধিক সুযোগ নষ্ট করতে দেখে মাথা গরম করে ফেললেন সবুজ-মেরুন কোচ ফেরান্দো। ফলে তাঁর কপালে জুটল হলুদ কার্ড।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay