ঘোড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে নয়া কমিটি গঠন করল আদালত

লাইসেন্স ছাড়া কতগুলি ঘোড়ার  গাড়ি চলছে তাও যাচাই করবে কমিটি। পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন। ওই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার কলকাতা হাইকোর্টে ছিল ঘোড়ার স্বাস্থ্য ও পরিস্থিতি সংক্রান্ত একটি মামলার শুনানি। এদিনের শুনানিতে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরে থাকা ঘোড়াগুলির (HORSE) পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমটি গঠন করল কলকাতা হাইকোর্ট। কমিটির কাঁধে রয়েছে আরও একাধিক দায়িত্ব।

আদালতের নির্দেশ, ওই কমিটিতে থাকবেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি, রাজ্য প্রাণীসম্পদ বিকাশ উন্নয়ন দফতরের একজন প্রতিনিধি, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের একজন সদস্য এবং ঘোড়া মালিকদের তরফে এক প্রতিনিধি। জানা গিয়েছে, এই কমিটি সরেজমিনে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বর পরিদর্শন করে ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে। শুধু তাই নয়, লাইসেন্স ছাড়া কতগুলি ঘোড়ার  গাড়ি চলছে তাও যাচাই করবে কমিটি। পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন। বিচারকের নির্দেশ, ওই দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে।

প্রসঙ্গত, ঘোড়া নিয়ে হাইকোর্টে (HIGH COURT) জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তাঁর আবেদন ছিল, এমন এক কমিটি গড়া হোক যারা লক্ষ্য রাখবে ঘোড়াদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। ঘোড়াদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ জানিয়ে আবেদন ছিল, ঘোড়ার মালিকরা তাঁদের ঘোড়ার স্বাস্থ্য পরীক্ষা করাতে চাইলে তা করাতে হবে রাজ্য নির্ধারিত সেই কমিটির মাধ্যমে।

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ