কেকে-র ৫৪ তম জন্মদিন উপলক্ষ্যে দেখে নিন, তাঁর পরিবারের সঙ্গে কাটানো কিছু অদেখা ছবি….

শুধু তাই নয়, আগামী কয়েক প্রজন্ম মানুষের মনেও তাঁর অফুরন্ত গানের ভাণ্ডার একইভাবে রাজ করবে। যুব সমাজকে তিনি যা প্রদান করে গিয়েছেন, তা হয়তো বলিউডের ইতিহাসে চিরকালীন একইভাবে খোদাই করা থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আর নেই আমাদের মধ্যে, কিন্তু তাঁর স্মৃতি বর্তমান, আর তাঁর স্মৃতি শুধু এই প্রজন্মের কাছে নয়, আগামী কয়েক প্রজন্ম ধরে একইভাবে বরাদ্দ থাকবে। যারা নব্বইয়ের যুগে জন্মগ্রহণ করেছেন তাঁদের কাছে, কেকে-র গান যেন আলাদাই ইমোশন, অনুপ্রেরণা। শুধু তাই নয়, আগামী কয়েক প্রজন্ম মানুষের মনেও তাঁর অফুরন্ত গানের ভাণ্ডার একইভাবে রাজ করবে। যুব সমাজকে তিনি যা প্রদান করে গিয়েছেন, তা হয়তো বলিউডের ইতিহাসে চিরকালীন একইভাবে খোদাই করা থাকবে।

হ্যাঁ, মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে তাও ৫ মাস হতে চলেছে। তবে আজ তাঁকে নিয়ে কথা বলার কারণ, জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, ওরফে কেকে-(KK) র আজ ৫৪ তম জন্মদিন। গত ৩১ মে, কলকাতার নজরুল মঞ্চে লাইভ কনসার্ট শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে। তাঁর মৃত্যুতে গোটা যুব সমাজ ভেঙে পড়েছিল।

অভিযোগ ছিল, অনুষ্ঠানের দিন আয়োজকদের অনেক কমতি ছিল, নজরুল মঞ্চে অস্বাভাবিক ভিড় জনস্রোত, এসি খারাপ হয়ে যাওয়া সবটাই কেকে-র মৃত্যুর কারণ হিসেবে দাবি করা হয়। হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাঝপথেই মারা যান তিনি। মাত্র ৫৪ বছর বয়সেই পরিবার, ছেলে-মেয়েকে অনাথ করে দিয়ে চলে গিয়েছেন তিনি।

তাই আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় কেকে-র একাধিক ভিডিও পোস্ট করে গায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রায় ৯ টি ভাষায় গান করেছেন তিনি। তাঁর কন্ঠের প্রাণবন্ত সঙ্গীত লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে। আজ তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে, চলুন দেখে নেওয়া যাক তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণ এবং বাচ্চাদের সঙ্গে প্রয়াত গায়কের কিছু অদেখা ছবি।

প্লেব্যাক গায়ক কেকে শৈশবের প্রেম জ্যোতি কৃষ্ণকেই বিয়ে করেছিলেন। কেকে এবং জ্যোতি দুজনেই ষষ্ঠ শ্রেণীতে প্রথমবার দেখা করেন। এরপর থেকেই তাঁরা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। আজ তিনি কেকে-র সঙ্গে একটি অদেখা ছবি পোস্ট করে জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানালেন।

কেকে এবং জ্যোতি কৃষ্ণের একটি রূপকথার প্রেমের গল্প রয়েছে

কেকে এবং জ্যোতি স্কুল থেকেই একে অপরকে ডেট করতেন। এরপর দুজনে তাঁদের সম্পর্ককে পরিণতি দেন এবং বিয়ে করেন। তাঁদের স্বপ্নময় বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে। গায়ক নাকি অত্যন্ত লাজুক ছিলেন। তাঁর স্ত্রীকে অনুভূতি প্রকাশ করতে অনেক সময় নিয়েছিলেন। এমনকি কেকে একবার প্রকাশ করেছিলেন যে, তাঁর কঠোর সংগ্রামে তাঁর স্ত্রীর একটি বড় ভূমিকা ছিল। জ্যোতি প্রতিটি পদক্ষেপে তাঁকে সমর্থন করে গিয়েছেন এবং পাথরের মতো দাঁড়িয়ে থেকেছেন। এমনকি জ্যোতিকে বিয়ে করার জন্যে কেকে সেলসম্যানের কাজও করেছিলেন। অবসর সময়ে কেকে তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণ এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত