ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর ফল, প্রধান শিক্ষককে গণপ্রহার

মঙ্গলবার ওই ছাত্রীদের অভিভাবকরা গিয়েছিলেন স্কুলে। অভিযুক্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বেঢড়ক মারধর করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর। আরও অভিযোগ ছাত্রীদের দেওয়া হত কুপ্রস্তাব। এরপরেই ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘেরাও করে দেখালেন বিক্ষোভ। শুধু তাই নয়, অভিযোগ বেদম প্রহার দেওয়া হয়েছে অভিযুক্ত (ACCUSED)  ওই প্রধান শিক্ষককে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

জানা গিয়েছে, আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম সমীরণ বালা। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে অসভ্য আচরণ করেন। প্রথমদিকে ছাত্রীরা এই ঘটনা তাঁদের পরিবারে জানায়নি। কিন্তু দিন দিন অত্যাচার বাড়তে থাকলে ছাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের সমগ্র বিষয়টি জানায়।

মঙ্গলবার ওই ছাত্রীদের অভিভাবকরা গিয়েছিলেন স্কুলে। অভিযুক্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বেঢড়ক মারধর করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় থানায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হবে।

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর