‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেবে। সেই নির্দেশ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও অভিযুক্তকে রেয়াত নয়, স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার নদিয়ার আড়ংঘাটায় কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি বলেছেন, ‘আমাদের সরকার নারী নির্যাতনের অভিযোগ পেলেই কড়া অ্যাকশন নিচ্ছে। কোনও কথা শোনা হবে না। মা-বোনেদের দিকে আঙুল তুললে সেই আঙুল ভেঙে দেবে বর্তমান সরকার। সেই ক্ষমতা রয়েছে। তাই অপরাধীরা সাবধান। মহিলাদের সম্মান করতে শিখুন। আমি আগের মুখ্যমন্ত্রী নই। যে ধর্ষণ-কে ছোট্ট ঘটনা বলব, প্রেমঘটিত কারণ বলব। আগের সরকার অপরাধীদের আড়াল করত। কিন্তু বর্তমান সরকার অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেয়।’

কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজো ও রাস নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও কৃষ্ণনগরকে বিশেষভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছি। রাস পূর্ণিমাতেও নবদ্বীপ, শান্তিপুর, কোচবিহারকে বিশেষভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছি। আমরা এবারের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করেছি। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরেও যাব, কৃষ্ণনগরেও আসব। রাস পূর্ণিমাতে আগামী ২২ তারিখ নবদ্বীপে আসব ও রাস পূর্ণিমা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। সেদিন প্রভু চৈতন্যদেবের ধামে ধর্মীয় কার্যক্রমে অংশ নেব।’

আরও পডুন: সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগে দুর্গাপুজোর বিসর্জনে বাধা দেওয়া হত। বিসর্জনের শোভাযাত্রায় কাঁসর-ঘন্টা বাজাতেও বাধা দেওয়া হত। আগে যেখানে রাজ্যে প্রায় ১৩ হাজার পুজো হত, সেখানে তা বেড়ে বর্তমানে ৫৮ হাজারে পৌঁছেছে। এ বছর কোথাও দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয়নি।’

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭