অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী ট্রেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। আজ, শুক্রবার পঞ্জাবের রাজাপুরার কাছে আচমকাই অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লেগে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের জেরে ট্রেনের কামরা থেকে ঝাঁপ দিয়ে লাইনে নেমে পড়েন বেশ কয়েকজন যাত্রী। হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। ট্রেনের মধ্যে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান রেলের। তবে তদন্ত শুরু হবে। আগে আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও স্থানীয় থানার পুলিশ।

আরও পডুন: শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

আচমকাই যাত্রীবাহী ট্রেনে এইভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, পঞ্জাবের অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িতে আসছিল ট্রেনটি। রাজপুরার সরাই বাঞ্জারা স্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এদিন দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘটনাস্থলের দৃশ্যগুলিতে দেখা যায়, ট্রেনের একাধিক বগি থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে। খবর পেয়ে দমকলের সঙ্গেই পৌঁছেছিলেন রেলের কর্মকর্তা ও জরুরি পরিষেবার কর্মীরা। নিরাপত্তার কারণে ট্রেনের বাকি কামরায় থাকা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এলে রিলিফ ট্রেন পাঠানো হবে বলে জানা গিয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি