ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের হাওয়ায় হালকা শিরশিরানি, রাত বাড়লেই অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ। ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। শীতের আগমনের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু সেই অপেক্ষার মাঝেই ফের আবহাওয়ার খামখেয়ালিপনার ইঙ্গিত। নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরু থেকেই বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। কোথায় কতটা বৃষ্টি হবে? কলকাতার তাপমাত্রাই বা কতটা নামল? জেনে নিন আবহাওয়ার আপডেট।   

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে তারপর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জেলায়। মঙ্গলবার (১০ নভেম্বর) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  বুধবার  অর্থাৎ ১১ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের শুরু থেকেই আকাশের মুখ ভার হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।  

আরও পড়ুন: আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

শহর কলকাতায় আপাতত তাপমাত্রার পারদ নিম্নমুখী। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। বৃষ্টি কমলেই আরও তাপমাত্রার পতন হতে পারে বলেই জানা গিয়েছে। 

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা