তৈরি হচ্ছে না ‘জি লে জারা’? সৌজন্যে আলিয়া-ক্যাটরিনার প্রেগন্যান্সি

এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের জীবনের ব্যক্তিগত উন্নয়নের কারণে, নির্মাতারা অভিনেত্রীদের কিছুটা সময় দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাট, তিন নায়িকার মিলিত সমন্বয়ে গঠিত হবে, ‘জি লে জারা’ (Jee Le Zaraa)। অনেকদিন আগেই এই ছবির ঘোষণা করে ফেলেছিলেন নির্মাতারা। কিন্তু ছবির শ্যুটিং বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে। সৌজন্যে বলিউডের এই তিন সুপারস্টার নায়িকার সময়ের দোলাচল। একই ছবিতে এই প্রথম তিন তিনজন বলিউডের ব্র্যান্ডেড নায়িকা অভিনয় করতে চলেছেন। তাইতো তিন নায়িকার একসঙ্গে সময় পাওয়া সত্যই মুশকিল। তার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া থাকেন বিদেশে, এদিকে ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সি গুজব রটছে। তার মধ্যে আলিয়াও কয়েক মাসের প্রেগন্যান্ট। তাহলে কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে? জানতে উত্তেজিত ভক্তরাও।

বলিউডের আইকনিক সিনেমা দিল চাহতা হ্যায়-এর মত করেই কী বাধা হবে এই ছবি? সেই নিয়েও কম জল্পনা-কল্পনা নেই অনুগামীদের মধ্যে। যদিও প্রিয়াঙ্কা, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের একসঙ্গে একটি রোড ট্রিপ দৃশ্যমান হবে যে এই ছবিতে, সেটা অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন নির্মাতারা। আর এই কথা শোনা মাত্রই ভক্তরা উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। তবে ঘোষণার পর থেকে এখনও চলচ্চিত্রের কোনো উন্নয়ন হয়নি। আদৌ এই ছবিটি হচ্ছে কিনা, সেই নিয়েও মিলিয়ন ডলারের প্রশ্ন ছিল সবার? তবে পাকা খবর ছবিটি তৈরি হবে। তবে শীঘ্রই নয়। এই ছবির নেতৃস্থানীয় অভিনেত্রীরা মাতৃত্বকে বরণ করার পরেই ছবিটি সেটে যাবে বলে খবর। ছবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের জীবনের ব্যক্তিগত উন্নয়নের কারণে, নির্মাতারা অভিনেত্রীদের কিছুটা সময় দিয়েছেন। যাতে তাঁরা সবকিছু মিটিয়ে কাজে ফিরতে পারেন। আলিয়া এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন, তাই এইরকম গর্ভাবস্থায় তিনি এই ফিল্মটির শুটিং করবেন বলে আশা করা যায় না। ওদিকে প্রিয়াঙ্কাও মাত্র ছয় মাস আগে তাঁর মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে স্বাগত জানিয়েছেন তাঁদের পরিবারে। তাই আপাততঃ মাতৃত্বের স্বাদ ভোগ করছেন প্রিয়াঙ্কা।

এদিকে ক্যাটরিনা কাইফ, বিয়ের পর ‘টাইগার 3’ এর মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন। তার মধ্যে অভিনেত্রীর গর্ভবতী হওয়ার বিষয়েও একটি জোরালো গুঞ্জন চলছে। কিন্তু দম্পতি এখনও এই বিষয়ে কোনো ঘোষণা করেন নি। টাইগার-3 এর পাশাপাশি, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে তাঁর ছবি ফোন ভূতেরও প্রচার শুরু করবেন নায়িকা। খুব শীঘ্রই, করণ জোহরের কফি উইথ করণ ৭-এও উপস্থিত হতে পারেন ক্যাটরিনা। ‘জি লে জারা’ পরিচালনা করতে চলেছেন ফারহান আখতার। দীর্ঘদিন পর পরিচালকের টুপি পরবেন তিনি। সর্বকালের সেরা ছবি হবে যে এই ছবি, তা বলাই বাহুল্য! তবে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু করা হোক, সেটাই আর্জি ভক্তদের।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত