অভিনেতা হিসেবে ডেবিউ করলেন ক্রিকেটার ইরফান পাঠান

এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। দক্ষিণ সুপারস্টারের সঙ্গে তাঁকেও স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। এই ছবির পরতে পরতে অ্যাকশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী চলচ্চিত্রের দাপট এখন শুধু দেশে আটকে নেই, পৌঁছেছে বিদেশের মাটিতেও। আর এই পথটা সহজ করে দিয়েছে, সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত দক্ষিণী চলচ্চিত্র ‘RRR’, ‘KGF 2’ এবং ‘PUSHPA: THE RISE’এর মুক্তির পর। গোটা বিশ্বব্যাপী কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তাইতো বলিউডের সঙ্গে এখন রীতিমতন লড়াই বেঁধেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে। ইতিমধ্যেই একাধিক বিগেস্ট বাজেটের দক্ষিণী ছবি মুক্তির অপেক্ষায়। আর এই ভিড়ের মাঝেই দীর্ঘ প্রতীক্ষার পর, আজ রিলিজ করল দক্ষিণী সুপারস্টার বিক্রমের পরবর্তী উচ্চ-প্রত্যাশিত চলচ্চিত্র ‘কোবরা’ (COBRA) -এর ট্রেলার। তাঁর অভিনীত ‘পুন্যিয়ান সেলভান’ এর টিজার মাস কয়েক আগেই রিলিজ করেছে। যেটি মুক্ত পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। সেই অপেক্ষার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেকটি বিগেস্ট চলচ্চিত্র ‘কোবরা’ র ট্রেইলার।অজয় জ্ঞানমুথু দ্বারা পরিচালিত, এই ট্রেলারে অভিনেতা বিক্রম (VIKRAM) কে বিভিন্ন রকম ছদ্মবেশে দেখা যাবে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ট্রেলারে KGF 2 খ্যাত শ্রীনিধি শেঠি এবং ক্রিকেটার ইরফান পাঠানকেও দেখা গিয়েছে।

কোবরা ট্রেলারে রোমান্টিক এবং উগ্র চেহারার চিয়ান বিক্রমের লুক ভক্তদের দ্বারা দারুণ প্রশংসিত হয়েছে। ট্রেলারে চিয়ান বিক্রমের আশ্চর্যজনক অভিনয়ের নৈপুণ্যতা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এই ছবিটির উপর থেকে। ট্রেলারের আরেকটি চমকপ্রদ উপাদান হল প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের (IRFAN PATHAN) অসাধারণ পারফরম্যান্স, যিনি আসলান ইলমাজ নামে একজন তুর্কি ইন্টারপোল অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।

 

ভিডিওটি শুরুতে দেখা গিয়েছে, চিয়ানকে উল্টো করে বেঁধে অত্যাচার করা হচ্ছে এবং তিনি শেষে যে, অশুভ অট্টহাসিতে ভেঙে পড়েছেন। আর এই ছবির মাধ্যমেই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করলেন, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। দক্ষিণ সুপারস্টারের সঙ্গে তাঁকেও স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। এই ছবির পরতে পরতে অ্যাকশন। এই অ্যাকশন-থ্রিলারটি প্রযোজনা করেছে সেভেন স্ক্রিন স্টুডিও। কোবরা তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম এই তিনি ভাষায়, আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে। বিক্রম, শেঠি এবং ইরফান পাঠান ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন রোশন ম্যাথিউস, রবো শঙ্কর, মিয়া জর্জ, কণিকা, মৃণালিনী রবি, পদ্মপ্রিয়া এবং কে.এস. রবিকুমার।

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও