জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ ভাঙছে শরীর। কমছে ওজন। তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ সমাজকর্মী সোনম ওয়াংচুক। বুধবার তাঁর অনশন ১৮ দিনে পড়ল। আর সেই আবহেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী।

আইনজীবী রাকেশকুমার সাইনির বক্তব্য, সোনমকে অবিলম্বে সরকারি হাসপাতালে ভর্তি করা হোক। আদালত কেন্দ্র ও দিল্লি সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিক। তরল খাদ্য, ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টি জোর করে দেওয়া হোক। একই সঙ্গে তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসারও ব্যবস্থা করা হোক। এই আবেদন গ্রহণ করেছে দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে। বুধবারই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ২০ জুন থেকে যন্তরমন্তরে আন্দোলন শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবিতে প্রতিবাদে নামে ‘ককরোচ’ জনতা পার্টি। প্রথম থেকেই আন্দোলনের পাশে ছিলেন সোনম ওয়াংচুক। পরে তিনি ঘোষণা করেন, ২৭ জুনের মধ্যে কেন্দ্রের তরফে ইতিবাচক সাড়া না মিললে অনশনে বসবেন। কোনও জবাব না মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন লাদাখের এই সমাজকর্মী। তারপর থেকে টানা অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। অনশনের জেরে তাঁর ওজনও অনেকটাই কমেছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ স্নানের গোপন ভিডিও তুলে বিবাহিত মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগ! ভয়ঙ্কর পরিণতি কলেজ পড়ুয়ার

সোনমের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বিভিন্ন মহল। সোমবার যন্তরমন্তরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষ। তাঁরা সোনমকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান। তবে এখনও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। এদিকে সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। এখন হাই কোর্টের শুনানির দিকেই নজর সবার।

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর