ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক সংক্রান্ত প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ। দীর্ঘ তদন্তের পর এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। রাষ্ট্রীয় ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং কীভাবে গোটা জালিয়াতির নেটওয়ার্ক পরিচালিত হত, তা খতিয়ে দেখছে পুলিশ।

হাওড়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে  কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের নাম মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। অভিযুক্তদের বাড়ি থেকে নগদ দেড় কোটি টাকাও উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ, বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা ভুয়ো নথি ও জাল পরিচয়পত্রের সাহায্যে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবার অপব্যবহার করত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিকল্পিতভাবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে আর্থিক লেনদেন করা হত। জমির ভুয়ো কাগজ দেখিয়ে এক রাষ্ট্রাতত্ত্ব ব্যাঙ্ক থেকে প্রায় চার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

২০১৮ সাল নাগাদ ওই বিপুল অঙ্কের টাকা ঋণ নেওয়া হয়েছিল ব্যবসার জন্য। এমনকি বন্দক হিসেবে একাধিক জমি ব্যাঙ্কে রাখা হয়েছিল। পরবর্তীকালে দেখা যায় যে জমিগুলি বন্দক রাখা হয়েছিল তার কাগজপত্র সব ভুয়ো। জালিয়াতি করে ঋণ পাওয়ার জন্যই ওই ভুয়ো কাগজ তৈরি করা হয়। ২০১৮ সালেই এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে।   ঘটনার তদন্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মানস রায়ের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছে। এই তিনজনের সঙ্গে রাজ্যের প্রাক্তন শাসক দলের কোনও সম্পর্ক ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে