এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য সুখবর, মিলবে কোভিড পূর্ববর্তী পর্যায়ের বেতন

এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য পুজো উপহার। বেতন কাঠামো ফিরছে কোভিড পূর্ববর্তী পর্যায়ে। ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : এয়ার ইন্ডিয়ার কর্মীদের জন্য পুজো উপহার। বেতন কাঠামো ফিরছে কোভিড পূর্ববর্তী পর্যায়ে। ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ২০২০ সালে কোভিড হওয়ার পর কর্মীদের বেতনে কাটছাঁট করা হয়েছিল। এখন পুরো বেতন মেলার খবরে কর্মী মহলে খুশির হাওয়া।

দেশে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।  তাই দেশের পরিবহণ ব্যবস্থা সবই প্রায় স্বাভাবিক। বাস-ট্রেন-বিমান সবই চলছে নির্ধারিত সূচি অনুযায়ী। বেড়েছে যাত্রী সংখ্যাও। এই অবস্থায় কর্মচারীদের কোপ পড়া বেতন ফিরিয়ে দিচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। শুক্রবার উড়ান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে প্রাক কোভিড পর্যায়ের বেতন পাবেন কর্মীরা। দু’বছরেরও বেশি সময়ের পর পুরো বেতন হাতে পেতে চলেছেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। ২০২০ সালে মার্চে গোটা দেশে লকডাউন ঘোষণা হওয়ার পর বন্ধ হয়ে যায় সব উড়ান। কয়েক মাস পর লকডাউন উঠলেও চালু হয়নি উড়ান। পড়ে উড়ান চালুর অনুমতি মিললেও যাত্রী সংখ্যা ছিল হাতেগোনা। ফলে সব উড়ান সংস্থাই লোকসানের মুখে পড়ে। তখন কর্মী ছাঁটাই না হলেও সব উড়ান সংস্থার কর্মীদেরই বেতনে কোপ পড়ে। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অবশ্য এই সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়নি।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের কর্মীদের বেতনের ৩৫ শতাংশ ও স্পেশাল অ্যালাউন্সের ক্ষেত্রে ৪০ শতাংশ কমানোর কথা ঘোষণা করে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। নির্দিষ্ট সূচি অনুযায়ী চলতে থাকে উড়ান। যাত্রীদের ভিড়ও বাড়তে থাকে। এই প্রেক্ষিতে গত এপ্রিল মাস থেকে কাটছাঁট হওয়া বেতনের ১৫ শতাংশ ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে এয়ার ইন্ডিয়া। এবার পুরো বেতনই ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হল। উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে ১৮ হাজার কোটি টাকা দিয়ে এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গোষ্ঠী।

 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ