শেষকৃত্যের জন্যে মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে বইলেন সোনালি-কন্যা

কটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে, অভিনেত্রীর কিশোরী মেয়ে মায়ের মৃত্যু শয্যার খাটিয়া এক কাঁধে নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের অভিযোগ শেষমেশ সত্যি প্রমাণিত হল, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের (sonali phogat) স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাঁকে বিষ খাইয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত। গত মঙ্গলবার গোয়ায় মৃত্যু হয়েছে, অভিনেত্রী তথা বিজেপিনেত্রী সোনালি ফোগাটের। প্রথমে দাবি করা হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী। কিন্তু পরে তাঁর পরিবার দাবি করে যে, অভিনেত্রীকে খুন করা হয়েছে। এমনকি সোনালির দুই সহযোগির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার।

শেষমেশ গতকালই সোনালির ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, তাঁকে খুন করা হয়েছে। আজ তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার হরিয়ানার হিসারে সোনালি ফোগাটের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে, অভিনেত্রীর কিশোরী মেয়ে মায়ের মৃত্যু শয্যার খাটিয়া এক কাঁধে নিয়েছেন। যদিও এই রীতি এখনো পর্যন্ত পুরুষ সদস্যদের দ্বারা সঞ্চালিত হয়। কিন্তু এতে ছক ভাঙলেন সোনালি-কন্যা। এদিন ভিডিওতে দেখা গেল, অঝোরে কাঁদতে কাঁদতে মায়ের মৃতদেহ এক কাঁধে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করছেন, অভিনেত্রীর নাবালিকা কন্যা। ঐতিহ্যগতভাবে, বেশিরভাগ হিন্দু সংস্কৃতিতে, অন্ত্যেষ্টিক্রিয়ায় একজন মহিলার অংশগ্রহণ সীমিত মাত্রায় থাকে।

যাইহোক, অনলাইনে সোনালীর শেষকৃত্যের হৃদয়বিদারক ছবি এবং ভিডিওগুলিতে, তাঁর কিশোরী কন্যাকে অনুষ্ঠানটি সম্পন্ন করতে দেখা গিয়েছে। সোনালির মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক ঘোষণা করা হলেও, বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্টমর্টেম রিপোর্টে, অভিনেত্রীর শরীরে ‘একাধিক ভোঁতা আঘাতের’ চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরই অভিনেত্রীর মৃত্যুর তদন্তে পুলিশ হত্যা মামলা দায়ের করেছে।সোনালির মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই তাঁর পরিবারের দাবি, তাঁর মৃত্যুর পেছনে হাত রয়েছে, অভিনেত্রীর ব্যক্তিগত ব্যবস্থাপক ও তাঁর সহকারী। অভিনেতার ভাই এবং বোন অভিযোগ করেছেন যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। তাঁরই পিএ সুধীর সাংওয়ান এবং তাঁর বন্ধু সুখবিন্দর বারবার অভিনেত্রীকে ব্ল্যাকমেল করছিল। তাঁদের অভিযোগ, দুই অভিযুক্ত সোনিলির সম্পত্তির আত্মসাৎ করার জন্যেই সোনালীকে হত্যা করেছে। বিগ বস 14-এ অংশগ্রহণের মাধ্যমেই সোনালি খ্যাতি অর্জন করেন। তিনি একজন জনপ্রিয় টিকটক তারকাও ছিলেন। পরে বিজেপি মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি হয়েছিলেন তিনি। তাঁর আত্মা শান্তি কামনা করি আমাদের ‘এই মুহূর্তে’ সংবাদ পোর্টাল হাউস থেকে!

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত