‘গোরি হ্যায় কালাইয়া’র রিমেক, সোফির প্রশংসায় পঞ্চমুখ বাপ্পি-পুত্র

বাবার উত্তরাধিকার বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং তিনি এই সংস্করণটি পছন্দ করতেন। তিনি আপনাকে খুব ভালোবাসতেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেটে প্রতিনিয়ত একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। আর তা ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। বিশেষত পুরোনো দিনের গানগুলিকে নতুনভাবে সৃষ্টি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যা দেখে পুরোনো স্মৃতিগুলি মানুষের মনে নতুনভাবে জেগে উঠছে। সম্প্রতি, রিলিজ করেছে অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী সোফি চৌধুরী (SOPHIE CHOUDHRY)র নতুন ট্র্যাক – ‘গোরি হ্যায় কালাইয়া’ (GORI HAIN KALAIYAN)। হ্যাঁ, বলিউডের নব্বইয়ের দশকের ক্লাসিক্যাল ট্র্যাক, ‘গোরি হ্যায় কালাইয়ান’ গানটিকে রি-ক্রিয়েট করেছেন সোফি, এবং তাঁর কন্ঠের যাদুতে সৃষ্টি এই গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করছে।

এই গানটিতে নানারকম টুইস্ট যুক্ত করে একটি নতুন উপায়ে গানটিকে উপস্থাপন করেছেন সোফি। সোফির সৃষ্টি ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে। কিন্তু জানেন কি, এই গানটি তৎকালীন সময়ে কে সৃষ্টি করেছিলেন, হ্যাঁ প্রয়াত কালজয়ী সুরকার-গীতিকার বাপ্পী লাহিড়ীর সৃষ্টি এটি। এই গানটি মার্কেটে আসা মাত্রই দারুণ ভাইরাল হয়েছে, এমনকি এই সৃষ্টির জন্যে বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী (BAPPI LAHIRI)ও সোফিকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি সোফি নিজেই জানিয়েছিলেন যে, বাপ্পি লাহিড়ীর ছেলে, বাপ্পা তাঁর গাওয়া ট্র্যাকটিতে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আগেই জানালাম যে, ‘গোরি হ্যায় কালাইয়া’ গানটির সঙ্গীত রচনা করেছিলেন বাপ্পী লাহিড়ী। আর গানটি গেয়েছিলেন প্রয়াত লতা মঙ্গেশকর এবং শাব্বির কুমার।

সোফি আরও জানিয়েছেন যে, বাপ্পা মনে করেন তাঁর বাবা আজ বেঁচে থাকলে সোফির গোরি হ্যায় কালাইয়ানের সংস্করণটি পছন্দ করতেন। সোফি জানালেন, “গোরি হ্যায় কালাইয়ান গানটি মূলত বাপ্পী লাহিড়ীর। ​​বাপ্পী দা-র ছেলে বাপ্পা আমার বহু বছরের পরিচিত। যখন আমার গানটি মুক্তি পেল, তা শুনে তিনি আমাকে মেসেজ করেছিলেন যে, ‘বাবার উত্তরাধিকার বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ধন্যবাদ, এবং তিনি এই সংস্করণটি পছন্দ করতেন। তিনি আপনাকে খুব ভালোবাসতেন’। আমি মনে করি আমি আমার পাওনা পেয়ে গিয়েছি। কারণ যিনি এটি তৈরি করেছেন, যখন তাঁর নিজের ছেলে, যিনি একজন সঙ্গীত পরিচালক, তিনি যখন এটি বলছেন, তখন আমার কিছু বলার থাকেনা।” গত ২৪ অগস্ট অভিনেতা বরুণ ধাওয়ান ইনস্টাগ্রাম লাইভের মাধ্যমে সোফি চৌধুরীর ‘ গোরি হ্যায়’ গানটি লঞ্চ করেছেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত