উন্নত দেশের তকমা পেতে আরও ২৫ বছর, কবুল প্রধানমন্ত্রীর

উন্নত দেশ হতে আরও ২৫ বছরের অপেক্ষা। ২০৪৭ সালের মধ্যেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হবে ভারত।

Share:

নিজস্ব সংবাদদাতা, গুজরাট : উন্নত দেশ হতে আরও ২৫ বছরের অপেক্ষা। ২০৪৭ সালের মধ্যেই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হবে ভারত। গুজরাটের ভুজে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এমনই আশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের গুজরাট সফরে এসে রবিবার বিকেলে ভুজের জনসভায় মোদি বলেন, ”দেশে অনেক কিছুরই হয়তো অভাব লক্ষ করছেন। কিন্তু আমি বুঝতে পেরেছি, ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হয়ে উঠবে।” পাশাপাশি গুজরাটকে বদনাম করার চেষ্টা হয়েছিল বলেও এদিন দাবি করেন মোদি।

শনিবার গুজরাটে এসেছেন মোদি। সবরমতী নদীর তীরে তৈরি হওয়া ‘অটল সেতু’র উদ্বোধন করেন তিনি। রবিবার ভুজে ৪ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে অন্যতম কচ্ছের সর্দার সরোবর প্রকল্প। সেখানে এক জনসভায় তিনি বলেন, ”যখন একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হচ্ছিল গুজরাট, সেই সময় রাজ্যকে বদনাম করার নানা ষড়যন্ত্র হয়েছিল। যাতে বিনিয়োগ না আসে সেই চেষ্টা হয়েছিল।” কিন্তু সেই সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে শেষ পর্যন্ত গুজরাট উন্নয়নের নতুন পথ খুলতে পেরেছে দাবি প্রধানমন্ত্রীর। মনে করিয়ে দেন, কচ্ছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট প্ল্যান্ট রয়েছে। এশিয়ার প্রথম সেজ তথা স্পেশাল ইকনোমিক জোনও যে কচ্ছেই তৈরি হয়েছিল তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এদিন মোদি পুরনো সময়ের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন। কচ্ছের ভূমিকম্প প্রসঙ্গে তিনি বলেন, ”আমি সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম। সাধারণ একজন দলীয় কর্মী ছিলাম। বুঝতেই পারছিলাম না কীভাবে এত মানুষকে আমি সাহায্য করতে পারি। কিন্তু সিদ্ধান্ত নিই, এই শোকের সময়ে যতটা পারি সকলের সঙ্গে থাকব। যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, সেদিনের অভিজ্ঞতা আমার কাজে এসেছিল।”

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন