দীপাবলির উপহার 5G , আশ্বাস রিলায়্যান্স-কর্তা মুকেশের

বার্যিক গভর্নিং বডির বৈঠকে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন দীপাবলিতেই শুরু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার এই সুসংবাদ দিল রিলায়্যান্স-কর্তা মুকেশ আম্বানি। সোমবার ছিল সংস্থার বার্যিক গভর্নিং বডির বৈঠক। সেই বৈঠকেই মুকেশ আম্বানি  এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, দীপাবলিতেই যাতে দেশজুড়ে এই পরিষেবা শুরু করা যায়, তার জন্য রিলায়্যান্সের প্রতিটি কর্মী কাজ করে চলেছেন।  

শিল্পপতি বলেন, আগামী দুই মাসের মধ্যে ভারতবাসী পেতে চলেছে অত্যন্ত শক্তিশালী এবং এক আধুনিক নেটওয়ার্ক পরিষেবা – 5G। প্রযুক্তিগতভাবে এর পরিচয় স্ট্যান্ডঅ্যালোন ফাইভ জি। এই পরিষেবা শুরু হলে আগামীদিনে 4-G নেটওয়ার্কের ওপর আর আমাদের কাউকে ভরসা করতে হবে না।  

শিল্পপতি জানিয়েছেন, এই পরিষেবা শুধুমাত্র শহর বা শহরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের প্রত্যন্ত গ্রামে পাওয়া যাবে এই পরিষেবা।  পরিষেবা হবে আরো উন্নতমানের। শিল্পপতি বলেন, শক্তিশালী তথ্য নির্ভর ভারত নির্মাণ করাই রিলায়্যান্সের লক্ষ। আগামীদিনে এই ক্ষেত্রে দেশ আমেরিকা-চিনকেও ছাপিয়ে যাবে।  শিল্পপতি বলেন, এই পরিষেবার জন্য তাদের খরচ হবে ২৫ বিলিয়ন মার্কিন ডলার। 

রিলায়্যান্সের পাশাপাশি সরকারের তরফ থেকেও এই অত্যাধুনিক পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার আসন্ন অক্টোবরের মধ্যেই এই পরিষেবা শুরু করতে চাইছে।  সব মিলিয়ে আসন্ন উৎসবের মরসুম ভারতবাসীর ভালোভাবেই কাটবে বলে মনে করা হচ্ছে। মুকেশ আম্বানির এই ঘোষণার সঙ্গে শুরু হয়ে গেল 5G পরিষেবা শুরু হওয়ার কাউন্ট-ডাউন। 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ