‘হিরো গঙ্গোপাধ্যায়’কে নিশানা! প্রধান বিচারপতির দ্বারস্থ অরুণাভ

সম্প্রতি বারবার দেখা গেছে আদালতের ভেতরে বা বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অরুণাভ ঘোষের পারস্পরিক আক্রমণ এবং পারস্পরিক বাদানুবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) প্রধান বিচারপতি (JUSTICE) প্রকাশ শ্রীবাস্তবের (PRAKASH SRIVASTAVA) দ্বারস্থ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। দুঁদে বর্ষীয়ান আইনজীবী হিসেবেই পরিচিত তিনি। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক আইনজীবী। আইনজীবী (ADVOCATE) অরুণাভ ঘোষের (ARUNAVA GHOSH) অভিযোগ, নির্দিষ্ট একটি বেঞ্চে শুনানি হচ্ছে না তালিকা মেনে। আরও অভিযোগ, শুধু কয়েকটা মামলাকে প্রধান্য দেওয়া হচ্ছে। অন্য মামলা পড়ে আছে। তা শুনানির জন্য উঠছেই না। সব শুনে প্রধান বিচারপতির আশ্বাস, বিষয়টি তিনি বিবেচনা করে দেখবেন।

তবে কোন বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ, তা বলেননি আইনজীবী অরুণাভ। তিনি কারও নাম উল্লেখ না করলেও আইনজীবীদের একটি বড় অংশের অনুমান, বিচারপতি (JUSTICE) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই (AVIJIT GANGULY) নিশানা করেছেন অরুণাভ। কারণ, সম্প্রতি বারবার দেখা গেছে আদালতের ভেতরে বা বাইরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অরুণাভ ঘোষের পারস্পরিক আক্রমণ এবং পারস্পরিক বাদানুবাদ।

এজলাসে অরুণাভ ঘোষ বলেন, সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, কয়েকটা মামলায় ‘উনি’ এমনভাবে নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে আর বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে। অরুণাভ ঘোষ এও বলেন, আদালতে ভিডিওগ্রাফি করার কথা বলা হচ্ছে। আইনজীবী বলেন, এখনই প্রয়োজন সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। এদিন সব শুনে প্রধান বিচারপতি বলেন, সকলকে ধৈর্য ধরে রাখার কথা। সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি এবং আইনজীবী দুই পক্ষেরই উচিত আদালতের গরিমা রক্ষা করা।

উল্লেখ্য, সম্প্রতি ভিডিওগ্রাফি করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা আইনজীবী অরুণাভ বলেছিলেন, হাট না বানানোর কথা। তাই আইনজীবী ও তাঁর সঙ্গীরা কারও নাম তুলে অভিযোগ না করলে বা প্রকাশ্যে কিছু না বললেও বোঝা যায়, তাঁদের নিশানায় রয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক