দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর পরের দিন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি চারচাকা গাড়ির। যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়িটি নন্দকুমার থেকে দিঘার দিকে যাচ্ছিল। সেই সময়ে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর মারিশদা থানার বেতালিয়া এলাকায় একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় চারচাকা গাড়িটির। যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে। আজ, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি বাসটি দিঘা থেকে কলকাতার দিকে ফিরছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পডুন: কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

গাড়িটির গতি বেশি থাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতাগামী বেসরকারি বাসে গিয়ে ধাক্কা মারে, এমনটাই দাবি পুলিশের। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। মৃত দুই পর্যটকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের বাড়ি কোথায়, সেই বিষয়ে খোঁজ শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। কলকাতাগামী বাসটির বড় কোনও ক্ষতি হয়নি। যাত্রীরা নিরাপদ ছিলেন বলেই জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কালীপুজোর পর টানা ছুটি থাকায় দিঘায় ঘুরতে যাচ্ছিলেন ওই পর্যটকরা। কিন্তু গাড়ির গতি বেশি থাকায় বিপদ ঘটল মাঝরাস্তাতেই। তবে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। যার ফলে মৃত্যু হয়। মূলত বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনাগুলি ঘটে ওই রাস্তার উপর।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য