বনবন করে তলোয়ার ঘুরিয়ে নিজের কেরামতি দেখালেন মন্ত্রীমশাই

ভিডিওয় মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেওড়া রীতিমতো দক্ষ অসি-চালকের মতো তলোয়ার ঘুরিয়ে নিজের কেরামতি দেখাচ্ছেন।

Share:

মধ্যপ্রদেশ : অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর তাঁর কাঁধে। তাঁর হাতে পড়ে রাজ্যের আর্থিক হাল ফিরেছে কি না তা নিয়ে বিতর্ক থাকলেও, তিনি যে একজন দক্ষ অসি-চালক তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেওড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রীতিমতো দক্ষ যোদ্ধার মতো তলোয়ার ঘুরিয়ে নিজের কেরামতি দেখাচ্ছেন মন্ত্রীমশাই।

মধ্যপ্রদেশের মল্লাশোর জেলার মন্দাগড়ে রামদেব মেলা চলছিল। সেখানেই হাজির হন ৬৫ বছর বয়সি রাজ্যের অর্থমন্ত্রী জগদীশ দেওড়া। শ্বেতশুভ্র পোশাকে (জামা-প্যান্ট থেকে পায়ের জুতো সবই ছিল সাদা) এক হাতে খাপ খোলা তলোয়ার অন্য হাতে ঢাল নিয়ে খেলা দেখাতে থাকেন তিনি। লাফ দিয়ে, চকিতে ঘুরে গিয়ে পেশাদার তলোয়ার চালকের মতো তলোয়ার ঘোরাতে থাকেন তিনি। তাঁর এই কেরামতি দেখে উপস্থিত জনতা জয়ধ্বনী দিতে থাকেন। ড্রাম বাজতে থাকে জোর কদমে। কিছুক্ষণ নিজের কেরামতি দেখানোর পর খেলায় খান্ত দেন মন্ত্রীমশাই।

 সোল্লাসে চিৎকার করে হাততালি দিতে থাকেন সবাই। প্রত্যুত্তরে মাথা ঝুঁকিয়ে সবাইকে অভিবাদন জানান মন্ত্রী। এই ভিডিও ভাইরাল হতেই মধ্যপ্রদেশ জুড়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের