অনুরাধা কাণ্ডে বিখ্যাত হয়েছিল বেল-430 হেলিকপ্টার, আজ বিক্রির পথে

২০০২ সালে ২১ ফেব্রুয়ারির দিন একটি সরকারি অনুষ্ঠানে বলিউড গায়িকা অনুরাধা পাড়ওয়ালকে নিয়ে যাওয়ার সময় ইন্দোরের বিজয় নগরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়েছিল এই হেলিকপ্টারটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০২ সালে বেল-430 হেলিকপ্টারটি চরম বিধ্বস্ত হয়েছিল। শোনা যায়, এই হেলিকপ্টারটি যখন ক্র্যাশড খেয়েছিল, তখন এই হেলিকপ্টারটির মধ্যে ছিলেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অনুরাধা পাড়ওয়াল (Anuradha Paudwal)। যার ফলে তিনিও চরম আহত হয়েছিলেন। এই হেলিকপ্টারটি এখন বিক্রির পথে। ১৯৯৮ সালে কেন হয়েছিল এই হেলিকপ্টারটি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সরকার গতকাল অর্থাৎ মঙ্গলবার সর্বোচ্চ দরদাতার কাছে হেলিকপ্টারটি ২.৫৭ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভোপালের একজন কর্মকর্তা সম্প্রতি, এই খবরটি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যম পিটিআইকে। এছাড়াও জানা গিয়েছে, হেলিকপ্টারটি যার কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তিনি সর্বপ্রথম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে একটি মন্ত্রিসভার বৈঠকে ই-টেন্ডারের প্রতিক্রিয়া হিসাবে 2,57,17,777 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০০২ সালের ওই দুর্ঘটনার পর হেলিকপ্টারটি মেরামত করা হয়েছিল।

তবে, হেলিকপ্টার বিক্রির পেছনে বড় কারণ হল, বেল-৪৩০ ​​হেলিকপ্টার তৈরির কাজ কোম্পানি বন্ধ করে দিয়েছে অনেক আগেই। এছাড়াও হেলিকপ্টারটি এখন আর ওড়ার মতন অবস্থায় নেই। অনুরাধা ছাড়াও, ২০০২ সালে এই হেলিকপ্টারটিতে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেখানে মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের ব্যক্তিগত সহকারী রাজেন্দ্র সিং রঘুবংশীও ছিলেন এবং তিনিও গুরুতর আহত হয়েছিলেন। মঙ্গলবার পিটিআই-কে, রঘুবংশী বলেছিলেন যে, তিনি অনুরাধাকে তখন বেওরার কাছে একটি সরকারী অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। ২০০২ সালে ২১ ফেব্রুয়ারির দিন একটি সরকারি অনুষ্ঠানে বলিউড গায়িকা অনুরাধা পাড়ওয়ালকে নিয়ে যাওয়ার সময় ইন্দোরের বিজয় নগরের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়েছিল এই হেলিকপ্টারটি। দুর্ঘটনার সময় পাউডওয়াল সামান্য আহত হলেও, তাঁর সঙ্গে থাকা আরেকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছিলেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত