ডার্বি জিতেও চাপে সবুজ-মেরুন, ডুরান্ডে আজ হারলেই বিদায়

মোহন শিবিরে নেই হুগো বুমোস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডার্বিতে যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়েছে ফেরান্দো বাহিনী। তারপরেও তারা বিন্দুমাত্র স্বস্তিতে নেই। অস্বস্তির কারণ দুটো। প্রথমমত, আজ বুধবার ডুরান্ডে তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি। লড়াইয়ে টিকে থাকতে গেলে আজকের ম্যাচে তাদের জয় পেতে হবে। আর বুধবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহন শিবিরে নেই হুগো বুমোস। ফলে, আক্রমণভাগ দূর্বল। যাকে শিবিরে পেলে সব থেকে খুশি হতেন ফেরান্দো, সেই দিমিত্রি পেত্রাতোস মঙ্গলবারই পা রেখেছেন। কলকাতায় পৌঁছন দুপুরে। ক্লাবের অনুশীলন দেখতে মাঠে গিয়েছিলেন। কথা বলেন দেশের বন্ধু ব্রেন্ডন হামিল ও কোচ ফেরান্দোর সঙ্গে। আবার আজকের ম্যাচে জয় পেলেই যে লডা়ইয়ে টিকে যাওয়া নিশ্চিত হয়ে গেল, তা নয়। রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।

মরণ-বাঁচন ম্যাচ নিয়ে কী বলছেন কোচ?

৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচ। খুব কম সময়ের মধ্যে দুটো ম্যাচ খেলতে হবে। আর্দ্রতা একটা সমস্যা। ভরসা দিচ্ছে দলের প্রতিটি প্লেয়ার। কাউকো, পোগবা, লিস্টনের মতো কিয়ান, ফারদিন, আর্শ, অভিষেকও সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে। তাহলেই শেষ আটের অঙ্ক নিয়ে ভাবার সুযোগ থাকবে।”

কোচ বলেছেন, ডার্বিতে দল ইস্টবেঙ্গলকে হারিয়েছে। তবে খেলা দেখে সমর্থকদের মন ভরেনি। দল তৈরির কাজ চলছে। সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে এখন একমাত্র লক্ষ্য বুধবারের ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নেওয়া। দলের সবাইকে বলা হয়েছে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল