অস্বস্তি বাড়িয়ে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের তিনশোর কাছাকাছি

একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশিদিন স্থায়ী হল না স্বস্তি। রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case) ও দৈনিক মৃত্যু (Covid Death) ফের ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে নমুনা পরীক্ষার (Sample Test) তুলনায় শনাক্তের হারও (Positivity Rate)  আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন। উদ্বেগের বিষয় হল দৈনিক সুস্থতার হারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০৫ জন।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health  Department) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ১০ হাজার ছয়টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের তুলনায় বেড়ে হয়েছে ২ দশমিক ৭২ শতাংশ। নতুন করে ২৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ সাত হাজার ৫০ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে লুটিয়ে পড়েছেন তিন জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৬৫ জন।’

দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুর ঊর্ধ্বমুখী রেখচিত্র যেমন উদ্বেগ বাড়াচ্ছে তেমনই অস্বস্তি বাড়াচ্ছে  দৈনিক সুস্থতার নিম্নমুখী রেখচিত্র। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০৫ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৩ হাজার ৬০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৬ শতাংশেই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৩৬টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫২৫ জনে।’

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর