রেড রোডে মমতার পাশে মহারাজ, সৌরভকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবনসান ঘটিয়ে রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রেড রোডে ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে হাজির হন বাংলার মহারাজ।

ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার পর বৃহস্পতিবার কলকাতায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা করার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই শোভাযাত্রা জোড়াসাঁকো থেকে শুরু হয়ে রেড রোডে পৌঁছয়। সেখানে মূল অনুষ্ঠান মঞ্চে বসেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম দিকের আসনটি ফাঁকা রাখা ছিল। সেই সময় জল্পনা তৈরি হয় ওই মঞ্চে কে বসতে পারেন তা নিয়ে। যদিও বেশিক্ষণ সেই জল্পনা টিকে থাকল না। কিছুক্ষণের মধ্যে জল্পনার অবসান ঘটিয়ে মঞ্চে হাজির হন মহারাজ। একেবারে মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে এসে তিনি বসেন।

এদিন সিএবি-এর তরফে ইউনেস্কোর প্রতিনিধিদির সম্মান জানানো হয়। তাঁদের হাতে দুর্গা প্রতিমার রেপ্লিকা তুলে দেন মহারাজ। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘দুর্গাপুজো সবার কাছে আনন্দ বয়ে আনে। সাত থেকে সত্তর সবার কাছে খুশি বয়ে আনে দুর্গা পুজো।’ দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান তিনি। এদিন বক্তব্যের মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ফ্রান্স ফুটবলের শহর। কলকাতাও ফুটবলের শহর। এই শহরে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ফুটবল ক্লাবব রয়েছে। ’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান মহারাজ। একইসঙ্গে সবাইকেও শারদীয়ার শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সৌরভ আমার ছোট ভাই, ওকে ধন্যবাদ।’

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা