সিদ্ধার্থ মৃত্যুর ১ বছর, আজও শোকস্তব্ধ দেশের তারকা থেকে ভক্তমহল

সিদ্ধার্থ এবং মিষ্টি অভিনেত্রী শেহনাজের মাখনের মত রসায়নকে। হ্যাঁ, বিগ বস 13-থেকেই সিদ্ধার্থ এবং শেহনাজের মিষ্টি প্রেমের গল্প মানুষকে দারুণ আকর্ষণ করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১ বছর হয়ে গেল। গতবছর ঠিক আজকের দিনেও খবর এসেছিল যে, তরুণ অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে গোটা দেশ একেবারে থমকে গিয়েছিল। যুব সমাজে তাঁর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিল। দেশের লক্ষ লক্ষ অনুরাগীকে কাঁদিয়ে মৃত্যু পরপারে যাত্রা করেছেন সিদ্ধার্থ শুক্লা। আজ তাঁর মৃত্যুর প্রথম বার্ষিকী। বলিউডের নিজের কেরিয়ারকে উচ্চগগনে নিয়ে যাওয়ার আগেই পৃথিবী থেকে চির বিদায় জানালেন তিনি।

জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। তাঁর মৃত্যুতে গোটা দেশ ভেঙে পড়েছিল একেবারে। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের জন্য সারি সারি হৃদয়গ্রাহী বার্তা এসেছিল। তবে মানুষ সিদ্ধার্থের মৃত্যুর পর সবথেকে বেশি মিস করেছিলেন, সিদ্ধার্থ এবং মিষ্টি অভিনেত্রী শেহনাজের মাখনের মত রসায়নকে। হ্যাঁ, বিগ বস 13-থেকেই সিদ্ধার্থ এবং শেহনাজের মিষ্টি প্রেমের গল্প মানুষকে দারুণ আকর্ষণ করেছিল। ভক্তরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিলেন, সিডনাজ। তাঁদের নামে একটি ফ্যান পেইজও রয়েছে। তবে সিদ্ধার্থের মৃত্যুর পর সবটাই যেন এলোমেলো হয়ে যায়। ‘বিগ বস 13’ এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর নিজেকে সম্পূর্ন গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ। সিদ্ধার্থের অভিনয় এখনও চাঙ্গা প্রতিটি সিনেমাপ্রেমীদের কাছে।

সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তারকা থেকে ভক্তরা সবাই অভিনেতাকে স্মরণ করেছেন

সিদ্ধার্থের সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। এদিন একজন টুইটার ব্যবহারকারী প্রয়াত তারকার ছবি শেয়ার করে লিখেছেন, “@sidharth_shukla আমার হৃদয়ের প্রতিটি টুকরো তোমার জন্য কাঁদছে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি নিশ্চিত সে খুশি হবে। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি আমার জীবনে কখনো কারো জন্য কাঁদিনি।” তৃতীয় একজন ব্যবহারকারীও একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করে লিখেছেন, “আমরা আপনাকে প্রতিদিন মিস করি।” অন্য একজন নেটিজেন রিয়েলিটি শোয়ের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “এক বছর হয়ে গেল আমরা সিদ্ধার্থকে দেখিনি কিন্তু আমরা জানি আপনি আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন।”

সিদ্ধার্থ ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমেই একজন অভিনেতা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। প্রত্যুষা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেছিলেন। টেলিভিশন ছাড়াও, তিনি বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট অভিনীত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বিগ বস শো চলাকালীন, প্রয়াত তারকার রসায়ন এবং সহ প্রতিযোগী শেহনাজের সঙ্গে তাঁর বন্ডিং নজর কেড়েছিল সবার।

সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকীতে, টলিউড অভিনেতা পায়েল সরকারও অভিনেতাকে স্মরণ করেছেন। দুজনের মধ্যে আশ্চর্যজনক রসায়নের কথা তুলে ধরে জানিয়েছেন, “শেহনাজ এবং সিদ্ধার্থের আরাধ্য গল্পগুলি এখনও আমাদের কাছে সজাগ। আমরা সকলেই জানি যে, শেহনাজ সিদ্ধার্থের কতটা ঘনিষ্ঠ ছিলেন এবং কীভাবে তিনি সিদ্ধার্থের মৃত্যুর পরে মানসিক চাপে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। তাঁর প্রেজেন্টেশন তরুণদেরকে অনুপ্রাণিত করত। সেও দারুণ প্রতিভা। আমি সিদ্ধার্থ এবং শেহনাজের শেষ মিউজিক ভিডিও দেখেছি এবং এটি একটি আবেগপূর্ণ রোলার কোস্টার রাইড।” সিদ্ধার্থ শুক্লার প্রথম মৃত্যুবার্ষিকীতে, আমাদের এই মুহূর্তে পোর্টাল থেকে নায়কের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের জন্যে শান্তি কামনা করি। আর শেহনাজ গিলের জন্যে আরও শক্তি কামনা রইল।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত