দীপিকার সঙ্গে এবার অভিনয়ে রোহিত এবং সৌরভ, প্রকাশ্যে ছবির পোস্টার

এই বিজ্ঞাপনটিই বলিউড এবং বিসিসিআই একত্রিত করেছে। 'মেগা ব্লকবাস্টার।' অভিনেতা দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মান্দান্না, কপিল শর্মা, কার্তি এবং ত্রিশা তাঁদের আসন্ন প্রকল্পের পোস্টার শেয়ার করেছেন মেগা ব্লকবাস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে বহু প্রতীক্ষিত ‘মেগা ব্লকবাস্টার’ এর পোস্টার। অবশেষে কৌতুক অভিনেতা কপিল শর্মার স্বপ্ন স্বার্থক হতে চলেছে। ড্রিম গার্লের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি। শুধু তাই নয়, এই ছবিতে চমকের শেষ নেই। জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা সর্বদা দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি আদর করে দীপিকাকে ‘দীপু’ বলে ডাকেন। তাঁর অনেকদিনের ইচ্ছে ছিল যে, তিনি আর দীপিকা একই ছবিতে অভিনয় করবেন। অবশেষে সেই স্বপ্নই সত্যিই হল, অভিনেত্রী দীপিকা সদ্য তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সারপ্রাইজ’। আর পোস্টারটা দীপিকার ‘মেগা ব্লকবাস্টার’এর।

মেগা ব্লকবাস্টারে তিনি কপিল শর্মার সঙ্গে যোগ দিচ্ছেন। তবে সবে মাত্র পোস্টার লঞ্চ করেছে। আর ২ দিন পর প্রকাশিত হবে এই ছবির ট্রেলার। পোস্টারটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ভক্তরা ইতিমধ্যেই কৌতূহলি হয়ে উঠেছে যে, এটাই কি তবে মিসেস পাডুকোনের চমকপ্রদ ঘোষণা?

এমনকি ভক্তরাও আর অপেক্ষা করতে পারছে না যে, যে অবশেষে, তাঁরা দীপিকা পাড়ুকোন এবং কপিল শর্মাকে একসঙ্গে একটাই ছবিতে দেখতে পাবেন। তবে সবথেকে বড় প্রশ্ন হল, এই পোস্টার কী আদৌ ফিল্ম নাকি অ্যাড ক্যাম্পেইনের?

কারণ এই পোস্টারে শুধু দীপিকাকেই নয়, ক্রিকেটার রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলী, রশ্মিকা মান্দান্না, এবং আরেকজন তামিল অভিনেত্রীকে দেখা গিয়েছে। তবে একটি সূত্র অনুযায়ী, এটি কোনো চলচ্চিত্রের পোস্টার নয়, এটি একটি বিজ্ঞাপন প্রচারে।

আর এই বিজ্ঞাপনটিই বলিউড এবং বিসিসিআই একত্রিত করেছে। ‘মেগা ব্লকবাস্টার।’ অভিনেতা দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মান্দান্না, কপিল শর্মা, কার্তি এবং ত্রিশা তাঁদের আসন্ন প্রকল্পের পোস্টার শেয়ার করেছেন মেগা ব্লকবাস্টার। তবে যে বিষয়টি বেশি নজর কেড়েছে তা হল ক্রিকেটার রোহিত শর্মা এবং সৌরভ গাঙ্গুলীও তাঁদের ইনস্টাগ্রামে নিজেদের ছবি সহ পোস্টার শেয়ারটি করেছেন। তবে এটি আদৌ কিসের পোস্টার ছবি না বিজ্ঞাপন তা জানা যায়নি।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত