অমিতাভের হাতে ঘুড়ি, রশ্মিকা নিয়েছেন লাটাই! ব্যাপারটা কী?

বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। সুতরাং ভক্তদের উত্তেজনা তুঙ্গে উঠেছে যে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবং রশ্মিকার এই ছবিটি একটি হৃদয়গ্রাহী গল্প বলবে। ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বাহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা’ র সাফল্যের পর শুধু দেশ নয় দেশের বাইরেও সমানভাবে খ্যাত হয়ে গিয়েছেন, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। শুধু তাই নয়। তিনি এখন ন্যাশনাল ক্রাশ। তাঁর সৌন্দর্যের থেকেও বেশি নজর কাড়ে তাঁর দুষ্টু-মিষ্টি অ্যাটিটিউড। তাঁর লাজবাব এক্সপ্রেশনের দাপটে টেকা দায়। খুব অল্পদিনেই তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। তাঁর এত সফলতা, তাঁকে বলিউডেও টেনে নিয়ে এসেছে। অনেকদিন আগেই শোনা গিয়েছিল যে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন রশ্মিকা।

সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গেই প্রথম ছবির প্রজেক্ট শুরু করেছেন তিনি। কিন্তু তার আগেই রশ্মিকার আরও একটি বলিউড ছবির পোস্টার লঞ্চ হয়ে গেল। হ্যাঁ, সদ্য প্রকাশিত হল, ‘Good Bye’ এর প্রথম পোস্টার। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে। বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। সুতরাং ভক্তদের উত্তেজনা তুঙ্গে উঠেছে যে, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চন এবং রশ্মিকার এই ছবিটি একটি হৃদয়গ্রাহী গল্প বলবে। ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বাহল। এই ছবির প্রথম পোস্টার আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। বাবা ও মেয়ের সুন্দর একটি পারিবারিক গল্পকে কেন্দ্র করেই ছবি নির্মাণ।

এই ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন ঘুড়ি ওড়াচ্ছেন এবং রশ্মিকা মান্দানা তাঁর পাশে লাটাই হাতে দাঁড়িয়ে আছেন। বিগ বি সদ্য তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই পোস্টারটি শেয়ার করেছেন। গুডবাই প্রযোজনা করেছেন, একতা কাপুর। বিকাশ বাহল পরিচালিত, গুডবাই-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, রশ্মিকা মান্দান্না, সাহিল মেহতা, শিভিন নারাং এবং পাভেল গুলাটি। ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল এপ্রিলে মাস থেকে। আগামী ৭ অক্টোবর, ২০২২-এ ছবিটি বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় রয়েছে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত