জয় দিয়েই টি-২০ বিশ্বকাপ শুরু করল অজিরা

জিতেই এবারের কুড়ি-বিশের বিশ্বকাপের সূচনাটা করল অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিতেই এবারের কুড়ি-বিশের বিশ্বকাপের সূচনাটা করল অস্ট্রেলিয়া। চাপে পড়লেও শেষ মেশ দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারাল অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। স্টোইনিস (২৪) এবং ওয়েড (১৫) জুটির ওপর ভর করে প্রোটিয়া বধ করল অজিরা। একটা সময় প্রবল চাপের মধ্যে পড়ে গেলেও সেটা খুব বুদ্ধি সঙ্গে সামলে নেন এই দুই ব্যাটসম্যান। ফলে হেরে মাঠ ছাড়তে হয়নি তাদের। শেষ ওভারে দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর এই সিদ্ধান্ত বেশ কার্যকারী হয়ে যায়। কারণ, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতো ভেঙে ফেলেন স্টার্ক, হ্যাজেলউড, জাম্পারা। শুধুমাত্র এইডেন মার্করাম (৪০) ছাড়া আর কেউই অজি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষদিকে রাবাদা ব্যাট থেকে ১৯ রান না এলে হয়তো ১০০ রানের গণ্ডিও পেরাতে পারত না প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রান করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে অজিরাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার বোলাররাও বেশ চেপে বোলিং করতে থাকেন। তবে অস্ট্রেলিয়ার জয় তারা আটকাতে পারেননি।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ