Artemis: যান্ত্রিক ত্রুটিতে জেরবার নাসা, আপাতত স্থগিত অভিযান

সরকারিভাবে ঘোষণা করা হবে পরবর্তী উৎক্ষেপণের তারিখ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে – একবার না পারিলে দেখ শতবার।

নাসা প্রথমবারে পারেনি। দ্বিতীয়বার চেষ্টা করেছিল। দ্বিতীয় পরীক্ষাতেও ব্যর্থ। তাই, আপাতত এক সপ্তাহের জন্য তারা আর নতুন করে কোনও মহাকাশ যাত্রার পরিকল্পনা নিচ্ছে না। নাসা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। এখনও পর্যন্ত উৎক্ষেপণের চারটি তারিখ নির্ধারিত হয়েছে। এর মধ্যে একটি সেপ্টম্বরে। বাকি তিনটি অক্টোবরে। ১৯ সেপ্টেম্বর তারা আরও একবার মহাকাশ যাত্রার জন্য রকেট উৎক্ষেপণ করবে। আর অক্টোবরের ৪ তারিখ এবং ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে আরও দুটি দিন তারা উৎক্ষেপণের জন্য নির্ধারিত করবে।

ফ্লোরিডা থেকে গত ২৯ অগাস্ট সকালে চন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল আর্টেমিস-১-এর। লঞ্চপ্যাড থেকে বিচ্ছিন্ন হওয়ার মিনিটখানেক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রা শেষ মুহূর্তে যাত্রা বাতিল করে দিতে হয়। শরৎচন্দ্রের মেজদার মতো প্রথমবারের চেষ্টা সফল না হওয়ায় তারা দ্বিতীয়বার চেষ্টা চালায়। দ্বিতীয় চেষ্টাতেও ধরা পড়ল ত্রুটি। ফের জ্বালানি ট্যাঙ্কে ফুটো ধরা পড়ায় সেই যাত্রাও বাতিল ঘোষণা করতে হয়। পর পর দুইবার মহাকাশ যাত্রা ব্যর্থ হওয়ায় নাসা আগামী দুই সপ্তাহের জন্য মহাকাশ অভিযান স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবারের ঘটনার পর নাসার অন্যতম শীর্ষকর্তা জিম ফ্রি জানিয়েছেন, পরপর দুটি উৎক্ষপণের সময়ে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রা স্থগিত রাখা হচ্ছে। নতুন উৎক্ষেপণের তারিখ পরে ঘোষণা করা হবে।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!