ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিনের সিচুয়ান, নিহত বেড়ে ৩০

রুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিন (China)। সোমবার সকালে চিনের সিচুয়ান প্রদেশে (Sichuan province) ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে তিরিশজন নিহত হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সিজিটিএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন সকালে সিচুয়ান প্রদেশের (Sichuan province) কাংডিং (Kangding) শহরের ৪৩ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে একাধিক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বেশ কয়েকটি বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বেশ কিছু এলাকায় টেলিযোগাযোগ (Telecommunication) ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় শুরু হয় উদ্ধারকার্য। বিপর্যয় মোকাবিলা দফতরের পাঁচ শতাধিক কর্মীকে নামানো হয়। ধ্বংসস্তুপ সরিয়ে তিরিশজনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

সিচুয়ান প্রদেশ (Sichuan province) বরাবরই ভূকম্পন প্রবণ। ১৪ বছর আগে ২০০৮ সালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিচুয়ানের (Sichuan province) বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট। ওই ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

 

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা