জাল ফেলতে ঝাঁকে-ঝাঁকে ইলিশ, দারুণ সস্তায় বিকোচ্ছে রূপালী শস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গভীর সমুদ্রে জাল ফেলতেই উঠছে ঝাঁকে-ঝাঁকে ইলিশ (Hilsa)। আর তার ফলেই এক ধাক্কায় অনেকটা কমেছে রূপালী শস্যের দাম। দেশের দ্বিতীয় বৃহত্তম ম‍ৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় ইলিশের দাম প্রতি মণ পিছু কমেছে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা। গত সপ্তাহে যেখানে এক কেজি সাইজের ইলিশের প্রতি মণের দাম ছিল ৫৫ থেকে ৬০ হাজার টাকা, তা বুধবার বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকায়। আর ছোট ইলিশ অর্থা‍ৎ জাটকা প্রতি মণ বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ হাজার টাকায়।

দুর্গাপুজো উপলক্ষে ইতিমধ্যেই ওপার বাংলায় ২ হাজার ৪৫০ টন (MT) ইলিশ রফতানির (Hilsa Export) অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় (Commerce Ministry)। তবে তার জন্য দেশের বাজারে ইলিশের ঘাটতির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বরগুনা জেলে সমিতির সভাপতি মান্নান মাজি। আঁর কথায়, ‘গত কয়েকদিন ধরেই প্রচুর ইলিশ ও অন্যান্য মাছ ধরা পড়েছে। ফলে নদী ও সমুদ্রে যে সমস্ত ম‍ৎস্যজীবী মাছ ধরতে গিয়েছেন তাঁরা বেজায় খুশি। চাহিদার তুলনায় জোগান বেড়ে যাওয়ায় মাছের দাম অনেকটাই কমেছে। যদিও তাতে জেলেদের লোকসানের মুখে পড়তে হচ্ছে না।’

যদিও পাইকারি বাজারে মাছের দাম কমে যাওয়ার কোনও প্রভাব খুচরো বাজারে পড়েনি। এদিন ঢাকার একাধিক বাজার ঘুরে দেখা গেল, এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়। এক ক্রেতার কথায়, ‘কেনার মতো অনেক মাছই রয়েছে। কিন্তু যা দাম তাতে সাধ্যে কুলোচ্ছে না।‘

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক