পুজোর দিনে রান্নায় নতুনত্ব, বাড়িতেই বানান পাবদার অসাধারণ রেসিপি

সঙ্গে নানারকম মাছের রেসিপিও ট্রাই করতে পারেন। পাবদা মাছ অনেকেরই প্রিয়। এবার পুজোর দিনগুলিতে বাড়ির রান্নাঘরে তৈরি করতেই পারেন হিং পাবদা। জানুন রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনে বাইরে খাবারের উপর আস্থা না রেখে, বাড়িতেই রকমারি খাবার বানাতে পারেন। সঙ্গে নানারকম মাছের রেসিপিও ট্রাই করতে পারেন। পাবদা মাছ অনেকেরই প্রিয়। এবার পুজোর দিনগুলিতে বাড়ির রান্নাঘরে তৈরি করতেই পারেন হিং পাবদা। জানুন রেসিপি।

উপকরণ

পাবদা মাছ
সাদা তেল
নুন
বেগুন
বড়ি
কালোজিরে
হিং
কাঁচা লঙ্কা বাটা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
ধনেপাতা কুচি

প্রণালী

প্রথমে পাবদা মাছ ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। ঐ তেলে বেগুনের টুকরো (নুন-হলুদ মাখানো) ও বড়িগুলো ভেজে তুলে নিন। এবার ঐ তেলেই কালোজিরে ফোড়ন দিন। গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষুন। একটা ছোটো বাটিতে হিং-হলুদ গুঁড়ো-ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তেলে দিয়ে কষতে থাকুন। প্রয়োজনমত নুন দিন। মশলা থেকে তেল ছেড়ে আসলে তাতে ভাজা মাছ, ভাজা বেগুন ও ভাজা বড়ি দিয়ে নেড়েচেড়ে সামান্য জল দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হিং পাবদা।

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত