দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দিনেই বাজিমাত, ব্রহ্মাস্ত্রের হাত ধরেই লক্ষ্মী ফিরছে বলিউডে

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিরলস সাধনার ফল অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র শিবা পার্ট ১’, আজ অর্থাৎ ৯ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একদিকে বয়কট বলিউড ট্রেন্ডিং, তার মধ্যে রনবীরের একটি পুরনো গো-মাংস খাওয়া মন্তব্য নিয়ে রীতিমত হুলস্থূল নেটপাড়ায়। বয়কটের হাত থেকে বাঁচেনি ‘ব্রহ্মাস্ত্র’ও। রণবীরের ছবি দেখা নিয়ে নানারকম আপত্তিকর পোস্ট। সবটার মধ্যেও শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সেই ছবি। পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে অতিলৌকিক চিত্রনাট্যে প্রথম বার একসঙ্গে পর্দায় ধরা দিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। শেষমেশ ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেল। কিন্তু ফলাফল? এদিকে ৬ সেপ্টেম্বর থেকেই এই ছবির টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। কাল পর্যন্তও শোনা গিয়েছিল প্রায় ১৮ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল গোটা বিশ্বব্যাপী।

এত বিতর্কের মাঝেও সফল হল ‘ব্রহ্মাস্ত্র’। সকাল সকাল ভিড় জমল প্রেক্ষাগৃহে। প্রায় ৪০-৫০ শতাংশ আসন ভর্তি। আর বহুদিন পর ‘ব্রহ্মাস্ত্র’এর হাত ধরেই হিন্দি সিনেমার লক্ষী ফিরল। এমনকি, ব্যবসায়িক দিক দিয়ে মনে করা হচ্ছে, প্রথম দিনেই এই ছবি বক্স অফিসে ২৫ কোটি টাকা রোজগার করবে। এই ছবির বাজেট ছিল প্রায় ৪১০ কোটি টাকা। তবে এই টাকা উঠবে কি না, সে নিয়ে আশঙ্কা ছিল নির্মাতাদের। কিন্তু চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের কথায়, “ব্রহ্মাস্ত্র হিন্দি ছবির মন্দার বাজারে দিশা দেখাতে পারে।”অন্য দিকে বাণিজ্য বিশ্লেষক কোমল নাহাটাও বলেছিলেন “ব্রহ্মাস্ত্রের উদ্বোধন নিঃসন্দেহে বড়সড় ধামাকা সৃষ্টি করতে পারে।” সামনে সপ্তাহন্ত, আর শনি ও রবিবার এই ছবি কতটা ব্যবসা করতে পারবে সেটাই দেখার। দেশে প্রায় ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি, সঙ্গে বিদেশেও তিন হাজার পর্দায় চলছে ‘ব্রহ্মাস্ত্র’। সব মিলিয়ে এই ছবির হাত ধরেই যে বলিউড মুখ তুলে দাঁড়াবে সেটা নিঃসন্দেহে দাবি করাই যায়। তবে এই মুহূর্তে টুইটার অন্য কথা বলছে। কেউ কেউ অভিনেতাদের অভিনয় এবং ব্রহ্মাস্ত্রে ব্যবহৃত ভিএফএক্সের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ ছবিটিকে নিয়ে বয়কটজর দাবি অব্যাহত রেখেছেন। একজন ব্যবহারকারী টুইট করেছেন, “রণবীর এবং আলিয়ার রসায়ন যেমন তুখোড় তেমনি হলিউড লেভেলের চিত্রনাট্য। অয়ন মুখার্জি কখনোই সততার সাথে নিরাশ করেন না সেটাই আরেকবার প্রমাণিত। অবশ্যই আপনার নিকটস্থ মুভি থিয়েটারে গিয়ে ব্রহ্মাস্ত্র দেখুন।”

অন্য একজন টুইট করেছেন, “ভারতীয় সিনেমার গর্ব। ব্রহ্মরাষ্ট্র আশ্চর্যজনক। অত্যন্ত প্রস্তাবিত এবং অবশ্যই দেখতে হবে। সঙ্গীত চমৎকার এবং দিকনির্দেশনা দুর্দান্ত। আয়ানের জাদু কল্পনার বাইরে।” অন্যরা ছবিটি বয়কট করার বিষয়ে তাঁদের অবস্থান বজায় রেখেছেন। ফলাফল? টুইটার বিভক্ত।

ব্রহ্মাস্ত্র হল সেই ব্রহ্ম অস্ত্র যা বলিউডকে বাঁচাতে পারে, কিছু বিশ্বাস করতে পারে
বেশ কিছু টুইটার ব্যবহারকারী ব্রহ্মাস্ত্র, পারফরম্যান্স, ভিএফএক্স এবং অ্যাস্ট্রাভার্সের মৌলিক ধারণা পছন্দ করছেন। একজন ব্যবহারকারী টুইট করেছেন, “রণবীর এবং আলিয়া টেরিফিক ভিজ্যুয়াল হলিউড লেভেলের চিত্রনাট্যের মধ্যে চিত্তাকর্ষক রসায়ন অসামান্য ছিল। অয়ন মুখার্জি আমাকে কখনোই সততার সাথে নিরাশ করেন না। অবশ্যই আপনার নিকটস্থ মুভি থিয়েটারে ব্রহ্মাস্ত্র দেখুন।” অন্যদিকে টুইট দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ কেউ এখনও দাবি করে চলেছেন, ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ