যখন পদ্মিনী কোলহাপু্রে প্রিন্স চার্লসকে দেখামাত্রই আনন্দে চুমু খেয়ে বসেছিলেন…..

আমি যখন ছুটিতে লন্ডন গিয়েছিলাম এবং এই ব্রিটিশ অভিবাসন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 'আপনি কি সেই ব্যক্তি যিনি প্রিন্স চার্লসকে চুম্বন করেছিলেন?' আমি বিব্রত হয়ে পড়েছিলাম।'

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ব্রিটেনের এক যুগের অবসান হয়েছে। তাঁর মরদেহ আপাতত বাকিংহাম প্যালেসে রাখা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য। রানির অবর্তমানে সিংহাসনে বসতে পারেন তাঁর ছেলে তৃতীয় প্রিন্স চার্লস (PRINCE CHARLES)। আপাতত সেই নিয়েই কানাঘুষো চারিদিকে। রানির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব।প্রায় ৭০ বছর রাজত্ব করলেন তিনি, যা কিনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে অনেকেই হয়তো জানেন না, তৃতীয় প্রিন্স চার্লসের সঙ্গে বলিউডের একটা আলাদাই যোগাযোগ রয়েছে। বিশেষ করে, বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলহাপু্রে (Phttps://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgi Kolhapure) তাঁর একটি অনন্য সংযোগ বর্তমান। এমনকি, পদ্মিনীর চার্লসকে চুমু খাওয়ার ছবিও একসময় সংবাদের শিরোনামে রাজ করত। যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছিল। রানির মৃত্যুর পর ফের নতুন করে এই ছবি ভাইরাল হল। চলুন আসল ঘটনাটি খুলে বলা যাক!

বহু বছর আগে চার্লস মুম্বই সফরে এসেছিলেন। তখন হিন্দি সিনেমা ‘আহিস্তা আহিস্তা’র (1981) শ্যুটিং চলছিল। এই ছবির সেটে কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন চার্লস। কারণ, তিনি ভারতীয় সিনেমার শুটিং দেখতে চেয়েছিলেন। তখনই এই সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রী পদ্মিনী কোলহাপুর, সেটে চার্লসের সঙ্গে দেখা করেন। এবং পদ্মিনী তাঁকে দেখা মাত্রই চুম্বন করে বসেন। এর পরেই, পদ্মিনীকে ব্রিটিশ মিডিয়া ‘প্রিন্স চার্লসকে চুম্বনকারী মহিলা’ হিসাবে উল্লেখ করা শুরু করে।

যদিও ২০১৩ সালে, কোলহাপুরি এই ঘটনার বিষয়ে মুখ খুলেছিলেন। সঙ্গে বলেছিলেন, ‘এটি তাঁর কাছে একটি বিরাট বড় পাওনা’। অভিনেত্রীর কথায়, “তিনি মুম্বাইতে এসেছিলেন এবং আমি জানি না তিনি কী ভেবেছিলেন! তিনি তখন আমাদের সেটে শ্যুটিং দেখতে আসনে। তখন আমরা রাজকমল স্টুডিওতে ‘আহিস্তা আহিস্তা’র শ্যুটিং করছিলাম। আমি তাঁর সঙ্গে দেখা করে কেবল তাঁর গালে চুম্বন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আর তৎকালীন সময়ে সেটাই একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমার মনে আছে, আমি যখন ছুটিতে লন্ডন গিয়েছিলাম এবং এই ব্রিটিশ অভিবাসন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি সেই ব্যক্তি যিনি প্রিন্স চার্লসকে চুম্বন করেছিলেন?’ আমি বিব্রত হয়ে পড়েছিলাম।’ মজার বিষয় হল, আহিস্তা আহিস্তা, পদ্মিনী কোলহাপুরির অভিনীত সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় পরে। এই ছবির জন্যে তিনি ফিল্মফেয়ারের পুরস্কারও জিতেছিলেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত