উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করে তাঁকে দায়িত্ব দেবেন অমিত শাহ, দাবি অনন্তের!

শুক্রবার রাজগঞ্জের এক সভাতে এসে এই দাবি করেন অনন্ত মহারাজ। এর আগে বারবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বেফাঁস গ্রেটার কোচবিহারের প্রতিষ্ঠাতা অনন্ত মহারাজ। তাঁর দাবি, খুব শীঘ্রই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। তাঁর আরও দাবি, ‘আমাকে এক বৈঠকে ডেকে এই কথা জানিয়েছেন অমিত শাহ’। তিনি এও বলেছেন, তাঁর হাতেই না কি সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হবে! আর তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে চাঞ্চল্য ও বিতর্ক।

শুক্রবার রাজগঞ্জের এক সভাতে এসে এই দাবি করেন অনন্ত মহারাজ। এর আগে বারবার উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার দাবি জানিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তা নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। সুকান্ত অবশ্য বলেছিলেন, রাজ্য ভাগের দাবি থাকলেও তা হবে না। মানুষকে বোঝানো হবে বিভাজন নয়। কিন্তু তাঁর বক্তব্যের সঙ্গে এদিন অনন্ত মহারাজের বক্তব্যে মিল পাওয়া গেল না। তাহলে কি গোপনে রাজ্য ভাগের চক্রান্ত?

ঠাকুর পঞ্চানন বর্মার ৮৮ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠান হয়েছিল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাঘালু পাড়া ময়দানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার সংগঠনের চেয়ারম্যান অনন্ত মহারাজ। ওই সভা থেকেই এই দাবি করেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল, ‘অপেক্ষা করুন খুব শীঘ্রই আমাদের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হবে, সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হবে’। 

বঙ্গ বিজেপি নেতৃত্বকে বাংলা ভাগের পক্ষে কথা বলতে না করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি বাইরে এক আর ভেতরে এক নীতি নিয়েছে কেন্দ্র বিজেপি নেতৃত্ব ও বিজেপি শাসিত কেন্দ্র?! 

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু