‘হিন্দু দেবতার অবমাননা’র অভিযোগে শো বাতিল কৌতুক অভিনেতা কুণাল কামরার

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আজ ডেপুটি কমিশনারের কাছে চিঠি লিখে দাবি করেছে যে- স্টুডিও Xo বারে ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের দুটি স্লটে কৌতুক অভিনেতা কুণাল কামরার শো বাতিল করা হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ক্ষুব্ধ হলেন বজরং দল। এবার কৌতুক অভিনেতা কুণাল কামরা (KUNAL KAMRA) র গুরগাঁও-এর শো বাতিল করে দিলেন তাঁরা। চলতি মাসের শেষের দিকেই গুরগাঁও-এর একটি নির্ধারিত ক্লাবে তাঁর শো ছিল। সেটি এই মুহূর্তে বাতিল করা হয়েছে। অভিনেতার বিরুদ্ধে কিছু ডানপন্থী সংগঠন অভিযোগ এনেছেন যে, তিনি “হিন্দু দেবতাদের অবমাননা” করেছেন। ঠিক একই কারণ দিল্লিতে ‘লক আপ’ বিজয়ী মুনাওয়ার ফারুকীর শো বাতিল করা হয়েছিল। এর ঠিক দু মাস পরেই ফের একই অভিযোগের শিকার হলেন কৌতুক অভিনেতা কুণাল কামরা। যদিও পুলিশ বজরং দলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তাঁরা মাথা নত করেনি। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আজ ডেপুটি কমিশনারের কাছে চিঠি লিখে দাবি করেছে যে- স্টুডিও Xo বারে ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের দুটি স্লটে কৌতুক অভিনেতা কুণাল কামরার শো বাতিল করা হোক।

তবে এই দাবির নিরিখে জেলা প্রশাসন কিছু না বললেও, স্টুডিও Xo বারের জেনারেল ম্যানেজার সাহিল দাওরা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, “প্রথমে আমাদের কাছে বজরং দলের দু’জন লোক এসে শোটি বাতিল করার হুমকি দেন। কিন্তু আমরা কোনও রকম ঝামেলা চাই না বলে আমরা শোটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমরা ক্লাবের মালিক, পুলিশ এবং কৌতুক অভিনেতার সঙ্গে কথা বলেছি। আমি এবং আমার সংস্থা কোনও ঝুঁকি চাই না!” এদিকে ক্লাব ম্যানেজার জানিয়েছেন, “আমরা কোনও অভিযোগ দায়ের করিনি। বরং আমরা টিকিট কোম্পানিকে চিঠি দিয়ে শো বাতিলের প্রক্রিয়া শুরু করতে বলেছি।” এদিকে, কুনাল কামরা তাঁর বিরুদ্ধে অভিযোগগুলির নিরিখে একটি টুইট করেছেন। তিনি বলেন, যারা দাবি করেছেন যে, তিনি “হিন্দু সংস্কৃতি” এবং “হিন্দু দেবতাদের” নিয়ে মজা করেন। আসলে তাঁদের কাছে অভিনেতার বিরুদ্ধে কোন প্রমাণ নেই। তাহলে এখন কর্তৃপক্ষের কি করা উচিত? তবে শো বাতিলের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না বলেই দাবি করেছেন।

উল্লেখ্য, কুণাল কামরা রাজনৈতিক এবং সামাজিক ইস্যুতে রসিকতার জন্যেই বিশেষভাবে পরিচিত। তিনি প্রায়শই হাসির ছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কটাক্ষ করে বসেন। এখন বজরং দলের দাবি হিন্দু দেবতাদের নিয়েও তাঁর রসিকতা কোনোভাবেই মানবেন না তাঁরা। গত বছর, কর্ণাটকের বেঙ্গালুরুতে তাঁর শো, হরিয়ানায় বিজেপি শাসিত রাজ্যে তাঁর শো এবং গুরগাঁও-এর শো সবটাই বাতিল করা হল। তবে বেঙ্গালুরুতে শো বাতিলের বিষয়ে, অভিনেতা দুটি কারণ উল্লেখ করেছিলেন, “প্রথমত, সেই ভেন্যুতে ৪৫ ​​জনের বেশি বসার অনুমতি নেই। দ্বিতীয়ত, ভেন্যুটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” প্রসঙ্গত, তিনি হিন্দুত্ববাদী ডানপন্থী সংগঠনের ক্ষোভের মুখোমুখি বেশ কয়েকজন কৌতুক অভিনেতাদের মধ্যে একজন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত