Asia Cup final: ফাইনালে আজ লঙ্কাসেনার সামনে বাবর বাহিনী

টসে জয় বড় ফ্যাক্টর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এশিয়াকাপ তখনও শুরু হয়নি। তবে ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান এবং ভারত। কেউ একবারের জন্য বিশ্বাস করতে পারেনি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো একটি দল পথের কাঁটা হয়ে উঠতে পারে। এশিয়াকাপ থেকে ভারত অনেক আগেই ছিটকে গিয়েছে। দাঁতে দাঁত চেপে লড়াইয়ের পরেও ফাইনালে পৌঁছতে পারেনি আফগানিস্তান। ফাইনালে পৌঁছেছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শেষ মুহূর্তে শেষ হাসি কার মুখে ফুটবে সেটাই দেখার। এদিনের ম্যাচে টসে জয় একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন দেখার টসে কে জেতে?

খাতাকলমে পাকিস্তান প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে। তবে শ্রীলঙ্কাকে পুরোপুরি হেলাফেলা করে দেওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিরুদ্ধে পরাজিত হলেও পরের ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স থেকে একটা বিষয় স্পষ্ট – ঘুরে দাঁড়ানো যায়। সুপার ফোর ম্যাচে তারা গত শুক্রবার পাকিস্তানের  মুখোমুখি হয়েছিল। ফাইনালের আগে সেটা ছিল ড্রেস রিহার্সাল। যুদ্ধের মহড়াও বলা যেতে পারে। অধিনায়ক দাসুন সনাকা স্কোয়াডের সব সদস্যকে বলেছেন, হার-জিতের কথা মাথা থেকে বের করে দিয়ে নিজের সবটুকু তুলে ধরার চেষ্টা করতে হবে। আর সেটা করলে ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে যাবে।

পাকিস্তানের হাতে রয়েছে তিন মোক্ষম অস্ত্র –নাসিম শাহ, হ্যারিস রাঔফ, মহম্মদ হাসান।  যে কোনও সময় এই তিন বোলার ম্যাচের হাওয়া ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে, অধিনায়ক দাসান, কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা শ্রীলঙ্কা শিবিরের বড় ভরসা। সুতরাং, লড়াই কোনওভাবেই যে একতরফা হবে না, তা স্পষ্ট।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক