শহরে ফের ডেঙ্গুর বলি এক, পুজোর আগে উদ্বেগ

গত সোমবার প্রথম জ্বর আসে কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের। জ্বর আসার পর ওইদিনই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের ডেঙ্গুর জেরে প্রাণ হারালেন এক মহিলা। মৃত মহিলার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। ৫৩ বছর বয়স তাঁর। কলকাতার হরিদেবপুরের ব্যানার্জিপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এই মরসুমে এই নিয়ে ১১ জনের মৃত্যু হল ডেঙ্গু আক্রান্ত হয়ে।

মৃত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার প্রথম জ্বর আসে কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের। জ্বর আসার পর ওইদিনই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মহিলাকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর দেহের অধিকাংশ অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিতে থাকে। এরপর কৃষ্ণা গঙ্গোপাধ্যায়কে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় মহিলার। ডেথ সার্টিফিকেটে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গি শক সিনড্রোম’-এর কথা বলেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য এই নিয়ে গত এক সপ্তাহে শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হল। মৃত চারজনের মধ্যে তিন জন মহিলা। শুধু তাই নয় মৃতদের মধ্যে দু’জন হরিদেবপুরের ব্যানার্জিপাড়ার বাসিন্দা। গত ৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হরিদেবপুরের ব্যানার্জি পাড়ার বাসিন্দা শর্মিলা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। এরপর চলতি মাসের ৮ তারিখে গড়ফার বাসিন্দা ৪১ বছর বয়সী মৌমিতা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। প্রসঙ্গত মৃতা কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের ছেলেও সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। অন্যদিকে কলকাতা পুরনিগম সূত্রে খবর, ডেঙ্গু মোকাবিলায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মশা নিধনে কাজের গতি আরও বাড়ানো হচ্ছে।

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের