Loading live market data...
Loading active stocks...
Connecting...

রোগীর প্রাণ বাঁচাতে ৩ কিমি দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক

চিকিৎসা কেন্দ্রে যাওয়ার সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে যান ওই চিকিৎসক ৷ তাই রোগীর প্রাণ বাঁচাতে ৩ কিলোমিটার রাস্তা দৌড়লেন চিকিৎসক ৷

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : চিকিৎসককে অনেকে সাক্ষাৎ ভগবান বলে মানেন। চিকিৎসকের ছোঁয়ায় বহু মরণাপন্ন রোগীর প্রাণ বেঁচেছে। বায়োস্কোপের অগ্নীশ্বর মুখোপাধ্যায় বাস্তবেও বিরিল নয়। তারই প্রমাণ মিলল বেঙ্গালুরুতে। রোগীর প্রাণ বাঁচাতে ৩ কিলোমিটার রাস্তা দৌড়লেন চিকিৎসক ৷ চিকিৎসা কেন্দ্রে যাওয়ার সময় দীর্ঘক্ষণ যানজটে আটকে যান ওই চিকিৎসক ৷ কিন্তু নির্দিষ্ট সময়ে রোগীর অস্ত্রোপচার করতে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন তিনি ৷ এভাবে পেরিয়ে যান প্রায় ৩ কিলোমিটার রাস্তা !

এই চিকিৎসকের নাম গোবিন্দ নন্দাকুমার। তিনি সারজাপুর এলাকার মণিপল হাসপাতালের সার্জেন ৷ অন্য দিনের মতো ওই দিনও নির্দিষ্ট সময়েই হাসপাতালের দিকে রওনা দেন তিনি ৷ হাসপাতাল থেকে যখন তাঁর গাড়ি ১০ মিনিট দূরে তখন তিনি দেখেন রাস্তায় প্রবল যানজট। গুগুলে সার্চ করে জানতে পারেন ১০ মিনিটে এই রাস্তাটি যানজটের কারণে পেরতে লাগবে প্রায় ৪৫ মিনিট ৷ এমতাবস্থায় অপেক্ষা করলে রোগীর প্রাণ সংশয় হতে পারে । তাই দৌড়ে গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি । চিকিৎসক প্রমাণ করলেন তাঁর কাছে রোগীর প্রাণ সব থেকে আগে ৷ এদিন সকাল ১০টায় এক রোগীর গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের কথা ছিল ৷ তাই রোগীর প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করেন হাসপাতালের উদ্দেশ্য ৷ চালককে নির্দেশ দেন পরে গাড়িটিকে হাসপাতালে নিয়ে আসতে ৷

চিকিৎসক গোবিন্দ নন্দাকুমার এই প্রসঙ্গেই বলেন, ‘‘গত ৩০ অগস্ট আমি সারজাপুরের মণিপাল হাসপাতালে যাচ্ছিলান ৷ সেই সময়েই যানজটে আটকে পড়ি ৷ এদিকে একটি অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল সকাল ১০টায় ৷ কিন্তু যানজট শেষ করে হাসপাতালে পৌঁছতে সময় লেগে যেত ৪৫ মিনিট ৷ রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে নির্দিষ্ট সময়েই অস্ত্রোপচার করতে হত ৷ তাই আমাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় ৷ আমি গাড়ি থেকে নেমে ৩ কিলোমিটার রাস্তা দৌড়ে হাসপাতালে গেলাম ৷ সময়মতো রোগীর অস্ত্রোপচারও করতে পেরেছিলাম ৷’’ চিকিৎসক জানান, তিনি রোজ জিম করেন বলে দৌড়তে তাঁর কোনও সমস্যা হয়নি ৷

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত