পথসুরক্ষায় অক্ষয়ের নতুন বিজ্ঞাপণ ঘিরে তোলপাড়

বিয়ের পর মেয়েকে বিদায় জানাতে গিয়ে ব্যথিত নববধূর বাবা। তখনই কনস্টেবলবেশী অক্ষয়ের চরিত্রটি তাঁকে বলেছেন, ‘‘এমন গাড়িতে মেয়েকে বিদায় করলে কান্না তো পাবেই

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পথসুরক্ষার প্রচারে বিজ্ঞাপনের মুখে হলেন জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তাতেও শান্তি নেই, তাঁর অভিনীত বিজ্ঞাপন ঘিরে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। আর কটাক্ষের বানী ধেয়ে গেল কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরীর দিকে। বিরোধী রাজনীতিবিদদের থেকে নেটপাড়ার একাংশের অভিযোগ, ওই বিজ্ঞাপনের মাধ্যমে পণপ্রথাকে গৌরবান্বিত করা হয়েছে। শুধু গডকরী নয়, মোদী সরকারকেও বিঁধলেন শিবসেনা এবং বিরোধী দলনেতারা। পথদুর্ঘটনা এড়াতে শুক্রবারেই টুইটারে অক্ষয়ের সেই বিজ্ঞাপনী ভিডিও শেয়ার করেছেন নীতিন গডকরী। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের পর মেয়েকে বিদায় জানাতে গিয়ে ব্যথিত নববধূর বাবা। তখনই কনস্টেবলবেশী অক্ষয়ের চরিত্রটি তাঁকে বলেছেন, ‘‘এমন গাড়িতে মেয়েকে বিদায় করলে কান্না তো পাবেই!’’

উত্তরে মেয়ের বাবা পাল্টা বললেন, বিলাসবহুল গাড়িতে আধুনিক সুযোগ সুবিধা থাকতেও কী খামতি রয়েছে? এরপর অক্ষয় বললেন, ‘‘গাড়িতে মোটে দু’টি এয়ারব্যাগ রয়েছে কেন, ছ’টি নেই কেন?’’ এরপরেই একাধিক প্রশ্ন তুলেছেন নেটবাসীরা। শিবসেনার নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘এই সমস্যাজনক বিজ্ঞাপনটি কারা দেখাতে দেন? গাড়ির সুরক্ষার আড়ালে সরকার টাকা খরচ করে পণপ্রথার মতো অপরাধমূলক কাজকেই উৎসাহ দিচ্ছে।’ তবে এই বিজ্ঞাপনে কাজ করার জন্য অক্ষয়কে ধন্যবাদ দিয়েছেন গডকরী। ভারতে পথসুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে এবং পথদুর্ঘটনার হার কমাতেই এই বিজ্ঞাপনের প্রচার করছেন কেন্দ্রীয় সরকার। তবে গডকরীর মন্ত্রকের এই বিজ্ঞাপনে উল্টো প্রতিক্রিয়া মিলবে যে তা হয়তো স্বয়ং মন্ত্রীও কল্পনা করতে পারেননি।

অন্যদিকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে বলেন, ‘এই বিজ্ঞাপন দেখে জঘন্য লাগছে যে, ভারত সরকার সরকারি ভাবে পণপ্রথার প্রচার চালাচ্ছেন।’ প্রসঙ্গত, গত রবিবার একটি পথদুর্ঘটনায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর ঘটনার পর প্রতিটি গাড়িতে এয়ারব্যাগের সংখ্যা ছ’টি করার কথা জানিয়েছেন খোদ গডকরী। এই বিজ্ঞাপনের তুমুল বিরোধিতা করে একজন নেটব্যবহারকারী লিখেছেন, ‘এই বিজ্ঞাপনটি যে কী অন্তঃসারশূন্য! এটা বিয়ে, নববধূ নাকি ছ’টি এয়ারব্যাগওয়ালা গাড়ি পণ দেওয়া নিয়ে, তা-ই তো বোঝা যাচ্ছে না। পথসুরক্ষার বিষয়টি কি অন্য ভাবে বোঝানো যেত না?’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত