বলিউডের নামকরা প্রযোজকরা বন্ধুত্বের নাম করে চাইত ‘যৌন সুখ’, অতীত শোনালেন শামা

তাঁরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো। কাজের বিনিময়ে যৌনমিলন চাইতো তাঁরা, যা খুবই নিম্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রির ইতিহাস ঘাটলে হাতে প্রচুর তথ্য আসবে। যেগুলো শুনলে বা দেখলে আপনারও যদি কখনও পেশা হিসেবে অভিনয় কে বেছে নিতে হয়, সেই ইচ্ছে প্রাণপণে পালাবে আপনার কাছ থেকে। এবার বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজের স্ট্রাগলিং-পিরিয়ডের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শামা সিকন্দার (Shama Sikander)। বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত এই অভিনেত্রী। বিনোদন জগতে তাঁর একটি দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। কয়েক মাস আগেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক জেমস মিলিরনকে বিয়ে করেন। তবে তিনি এখন বিরতিতে আছেন, খুব শীঘ্রই একটি ভালো শোয়ের মাধ্যমে প্রত্যাবর্তন করবেন তিনি। সম্প্রতি, অভিনেত্রী একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিনোদন ইন্ডাস্ট্রিতে তাঁর অতীত নিয়ে মুখ খুলেছেন। কী ভাবে তিনি বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন সেই অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন।

অভিনেত্রী শামা বলেন, “বর্তমানে ইন্ডাস্ট্রি অনেকটাই বদলে গিয়েছে। আজ, তরুণ প্রযোজকরা অনেক বেশি পেশাদার এবং মানুষকে সম্মান দিয়ে আচরণ করে। তাঁদের কাজের জন্যে কোনও যৌনতার ধারণা নেই। অতীতে, আমি যখন প্রযোজকদের সঙ্গে দেখা করি, তখন প্রযোজকরা কাজ দেওয়ার নাম করে আমার শরীর চাইতো। তাঁরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইতো। কাজের বিনিময়ে যৌনমিলন চাইতো তাঁরা, যা খুবই নিম্ন। এর মধ্যে একজন ভয়ঙ্কর ছিলেন। বেশিরভাগ প্রযোজক-পরিচালকরা ইন্ডাস্ট্রিতে সুপ্রতিষ্ঠিত ছিলেন। প্রচুর বন্ধুত্বের প্রস্তাব পেয়েছি আমি। তাঁরা বলত বন্ধু না হলে একসঙ্গে কাজ করব কি করে, আসলে সবটাই বন্ধুত্বের নাম নিয়ে যৌন আহ্বান। তবে কাস্টিং কাউচ শুধু বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সবখানেই আছে।”

অভিনেত্রী আরও বলেছেন, তবে এর বাইরেও বলিউডের তাঁর দেখা সেরা কিছু পুরুষ রয়েছেন, যাঁরা তাঁর কাছে নিরাপদ এবং যত্নশীল ছিলেন। তবে এর জন্য বলিউডকে দোষ দেওয়া ভুল। এটি এমন একটি পেশা যা লাইমলাইটে শ্রেষ্ঠ। তবে প্রতিটি মানুষের মধ্যেই কিছু মন্দ গুন রয়েছে। কিছু মানুষের ধারণা, তাঁরা কিভাবে নিজের প্রভাব খাটিয়ে অন্যদের হেয় করবে। তাঁদেরকেই শয়তান বলা হয়।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত