৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার মৎস্য ভবনে বৈঠকে বসেছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ইলিশ ধরার (Hilsa Fishing) উপরে নিষেধাজ্ঞা জারি করল ম‍ৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক (Fisheries and Livestock Ministry)। ওই ২২ দিন ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকার পাশাপাশি রূপালি শস্যের ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কারণে যাতে ম‍ৎস্যজীবীদের সংসার চালাতে কোনও সমস্যা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভিজিএফ (VGF) খাদ্য সহায়তা দেওয়া হবে।

দেশে ইলিশের উ‍ৎপাদন বাড়াতে ২০০৩-২০০৪ সাল থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়। ২০০৮ সাল থেকে আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা ইলিশ ধরার উপরে প্রথমবারের জন্য নিষেধাজ্ঞা জারি হয়। তাতে সুফল মিলতে শুরু করে। গবেষণায় উঠে আসে শুধু পূর্ণিমায় নয়, অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে। পরে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা ২২ দিনের জন্য ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়।

আজ বৃহস্পতিবার মৎস্য ভবনে বৈঠকে বসেছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি। বৈঠকের পরে ম‍ৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার ফলে উ‍ৎপাদন  বেড়েছে। নিষিদ্ধ সময়ে যারা মাছ ধরতে নামে তারা সবাই মৎস্যজীবী নয়। তাদের নেপথ্যে অনেক ধনী ব্যক্তি থাকে, ক্ষমতাবান ব্যক্তি থাকে। ইলিশ সম্পদ রক্ষায় অতীতের মত এবারও এসব অসাধু ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। ইলিশ সম্পদ ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাতেও চলবে বিশেষ অভিযান।’

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের