ঢাকায় সলমনের ব্র্যান্ডের শুভ উদ্বোধন করলেন নায়কের ছোট ভাই সোহেল

প্রায় ২-৩ ঘন্টা থেকে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।বিং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম, বলিউডের ভাইজান সলমন খান ব্যবসা শুরু করতে চলেছেন বাংলাদেশের ঢাকায়। সলমন খানের ২০১২ সালে শুরু হওয়া পোশাক ব্র্যান্ডের প্রসার ভারত থেকে বাংলাদেশ পৌঁছল। শুধু তাই নয়, বিশ্বের একাধিক তাঁর এই ব্র্যান্ড রয়েছে। সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিং হিউম্যান ক্লোদিং-এর শাখা উদ্বোধন হয়ে গেল আজ বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে।

না উদ্বোধনী অনুষ্ঠানে সুপারস্টার আসতে পারেননি, বৃহস্পতিবার দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করলেন সালমানের ছোট ভাই সোহেল খান। আর শো রুমের সামনে রীতিমত নাচ-গানের আয়োজন করে সোহেলকে অভ্যর্থনা জানালেন আয়োজকরা। এরপর তিনি ফিতা কেটে শো রুম উদ্বোধন করলেন। এদিন এই অনুষ্ঠানে সোহেলের সঙ্গে উপস্থিত ছিলেন, এই প্রতিষ্ঠানের সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। বাংলাদেশী সংবাদপত্রের সাক্ষাৎকারে সোহেল বলেন, ‘বিং হিউম্যান ক্লোদিং’ আমাদের চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরো কিছু শাখা করার ইচ্ছা আছে।

আমরা এটাকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চাই।’ জানা গিয়েছে, এই ব্যবসা থেকে যা আয় হয়, তা লাভের কিছুটা অংশ পিছিয়ে পড়া মানুষদের জীবনধারন এবং পড়াশোনার কাজে সাহায্য করা হয়। এদিন বাংলাদেশের গান সিনেমা নিয়েও কথা বলেছেন সোহেল। প্রায় ২-৩ ঘন্টা থেকে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।বিং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। সলমনের এই ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট। যা সুবিধাবঞ্চিত দের জন্যে কাজ করে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত